Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহের

মহিলাদের সঙ্গে নাচছিলেন, আচমকাই দর্শকাসন থেকে চলল গুলি! মঞ্চেই প্রাণ হারালেন যুবক

নাচের অনুষ্ঠানে দেদার চলল গুলি।

মহিলাদের সঙ্গে নাচছিলেন, আচমকাই দর্শকাসন থেকে চলল গুলি! মঞ্চেই প্রাণ হারালেন যুবক

শেষ আপডেট: 4 February 2025 17:22

দ্য ওয়াল ব্যুরো: নাচের অনুষ্ঠানে দেদারে চলল গুলি। আর তার জেরে প্রাণ হারালেন যুবক। বিহারের গয়ার ঘটনা। জানা গেছে, সোমবার রাতে এক অনুষ্ঠানে মহিলা অর্কেস্ট্রা শিল্পীদের সঙ্গে নাচ করছিলেন ২৭ বছর বয়সি ওই যুবক। 

আর সে সময় দর্শক আসনে বসে থাকা এক ব্যক্তি আচমকাই বন্দুক বের করে অনুষ্ঠান মঞ্চের দিকে তিন রাউন্ড গুলি ছোড়ে। গুলি মাথায় লাগলে মঞ্চেই ছিটকে পড়েন তিনি।

পুলিশ সূত্রে খবর, গয়ার কোঁচ জেলার পালি গ্রামের বাসিন্দা যুবকের নাম অঞ্জনি কুমার। ইতিমধ্যেই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যেখানে দেখা যাচ্ছে, মঞ্চে নৃত্যশিল্পীদের টাকা দিচ্ছেন অঞ্জনি। সে সময় তাঁকে লক্ষ্য করে দর্শকাসনে বসে গুলি ছুড়ছেন এক ব্যক্তি। তাতেই মাটিতে লুটিয়ে পড়েন অঞ্জনি। বিষয়টি নজরে আসতেই অঞ্জনিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। 

অভিযুক্তর খোঁজে শুরু হয়েছে তল্লাশি। মৃতের পরিবারের অভিযোগ, রাজনৈতিক শত্রুতার জেরেই অঞ্জনিকে খুন করা হয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের জিজ্ঞাসাবাদের কাজ শুরু হয়েছে। কী কারণে অঞ্জনিকে খুন করা হল তা জানতে তৎপর পুলিশ।

তবে ইতিমধ্যে অপরাধীকে খুঁজে বের করতে বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। পুলিশ জানিয়েছে, খুব শীঘ্রই ঘটনার আসল সত্যি সামনে আসবে এবং দোষীরা গ্রেফতার হবে।


```