Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটির

হরিয়ানায় কতটা নিরাপদে বিজেপি সরকার, ৩ নির্দল বিধায়কের সমর্থন প্রত্যাহারে কী কী ঘটতে পারে?

আগামী ২৫ মে হরিয়ানার ১০টি লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে।

হরিয়ানায় কতটা নিরাপদে বিজেপি সরকার, ৩ নির্দল বিধায়কের সমর্থন প্রত্যাহারে কী কী ঘটতে পারে?

হরিয়ানার মুখ্যমন্ত্রী নবাব সিং সাইনি। ফাইল ছবি।

শেষ আপডেট: 8 May 2024 11:11

দ্য ওয়াল ব্যুরো: ভোটের মুখে বিজেপি নেতৃত্বাধীন হরিয়ানা সরকার খাদের কিনারে দাঁড়িয়ে থাকলেও এই মুহূর্তে সরকার পতনের সম্ভাবনা কম। তার প্রথম কারণ গত মার্চ মাসে একবার টালমাটাল পরিস্থিতির মুখে অনাস্থা প্রস্তাব আনা হয়েছিল। সেই অনাস্থায় বিজেপির মুখ্যমন্ত্রী নবাব সিং সাইনি ধ্বনিভোটে আস্থা অর্জন করেছিলেন। সংসদীয় রীতি অনুযায়ী একটি অনাস্থা প্রস্তাব আনার পর দ্বিতীয় অনাস্থা প্রস্তাব করতে হয় ৬ মাসের ব্যবধানে।

ফলে অঙ্কের হিসাব বলছে, সেপ্টেম্বরের আগে কংগ্রেস বিধানসভায় অনাস্থা আনতে পারবে না। আবার অন্যদিকে, হরিয়ানার বিধানসভা ভোট হওয়ার কথা আগামী অক্টোবর-নভেম্বর মাস নাগাদ। তার মাস দেড়েক আগেই যদি ভোট ঘোষণা হয়ে যায়, তাহলে নির্বাচন হয় তদারকি সরকারের অধীনে। সে কারণে চুলচেরা অঙ্কের হিসেবে কংগ্রেসের পক্ষে অনাস্থা এনে সরকার গঠনের দিকে এগনো প্রায় অসম্ভব।

সেই কারণেই বিজেপি মুখ্যমন্ত্রী সাইনি এবং নেতৃত্ব বুক বেঁধে বলতে পারছেন বর্তমান সরকার কোনও সঙ্কটে নেই। অন্যদিকে, কংগ্রেস দাবি তুলেছে, সরকার সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। তাই রাজ্যে রাষ্ট্রপতির শাসন জারি করে অবিলম্বে ভোট ঘোষণা করা হোক।

মঙ্গলবার হরিয়ানা বিধানসভার তিন নির্দল বিধায়ক নৌকার পাল ঘুরিয়ে কংগ্রেসকে সমর্থনের ঘোষণা করায় বিজেপির তরী মাঝসাগরে তলিয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছিল। তাঁরা লোকসভা ভোটে কংগ্রেসের পক্ষে প্রচারের কথাও জানিয়ে দিয়েছেন। প্রসঙ্গত, আগামী ২৫ মে হরিয়ানার ১০টি লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে।

সংখ্যার বিচারে ৯০ সদস্যবিশিষ্ট হরিয়ানা বিধানসভায় বিজেপির দিকে এখন রয়েছেন ৪০ জন বিধায়ক। বিজেপির দিকে এখনও দুই নির্দল বিধায়ক এবং হরিয়ানা লোকহিত পার্টির এক বিধায়কের সমর্থন রয়েছে। সব মিলিয়ে ৪৩ বিধায়কের সমর্থন থাকলেও ম্যাজিক ফিগার ৪৫-এ পৌঁছাতে ২ জন বিধায়কের সমর্থন কম রয়েছে সরকার পক্ষে।

বিজেপির দাবি, বেসরকারিভাবে জননায়ক জনতা পার্টি বা জেজেপি-র ৪-৫ জন বিধায়ক তাদের দিকে রয়েছেন। সব মিলিয়ে সংখ্যাটা ৪৭ হবে। ফলে তাদের সঙ্কটের কোনও কারণ নেই। সরকার নিরাপদেই আছে। জেজেপি বিধায়করা দলত্যাগ বিরোধী আইনের রোষানলে পড়ার ভয়ে সরকারিভাবে সমর্থন করছেন না বলে বিজেপির দাবি।

বিধানসভায় কংগ্রেসের রয়েছেন ৩০ জন, জেজেপির ১০ জন এবং ন্যাশনাল লোকদলের একজন বিধায়ক আছেন। এই অবস্থায় অন্য এক নির্দল বিধায়ক কোন নৌকায় ভিড়বেন তা বোঝা যাচ্ছে না।


```