Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা

‘পাকিস্তান জিন্দাবাদ বোলো না’, চিন্নাস্বামী স্টেডিয়ামে পাক সমর্থককে ধমক পুলিশের

পাক সমর্থকদের অভিযোগ, খেলা চলার সময় ‘পাকিস্তান জিন্দাবাদ’ বলতে মানা করেছে ভারতীয় পুলিশ। সেই নিয়ে অভিযোগের বন্যা বইছে সোশ্যাল মিডিয়ায়।

‘পাকিস্তান জিন্দাবাদ বোলো না’, চিন্নাস্বামী স্টেডিয়ামে পাক সমর্থককে ধমক পুলিশের

শেষ আপডেট: 21 October 2023 09:54

দ্য ওয়াল ব্যুরো: বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে হুলস্থুল কাণ্ড। অস্ট্রেলিয়া-পাকিস্তান ম্যাচ চলার সময় কয়েকজন পাক সমর্থকের সঙ্গে বাকবিতণ্ডায় জড়াল পুলিশ। পাক সমর্থকদের অভিযোগ, খেলা চলার সময় ‘পাকিস্তান জিন্দাবাদ’ বলতে মানা করেছে ভারতীয় পুলিশ। সেই নিয়ে অভিযোগের বন্যা বইছে সোশ্যাল মিডিয়ায়। পাকিস্তানি নেটিজেনরা তুমুল হইচই শুরু করেছেন। সোশ্যাল মিডিয়ায় সেই সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। তবে সেই ভিডিয়োর সত্যতা যাচাই করা যায়নি। আর বিষয়টি নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই), বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি বা বেঙ্গালুরু পুলিশের তরফেও সরকারিভাবে কোনও মন্তব্য করা হয়নি।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওয়ে দেখা গেছে, গ্যালারিতে পাকিস্তানের জার্সি পরা একজনের সঙ্গে পুলিশের তর্কাতর্কি হচ্ছে। পুলিশের উর্দি পরা ব্যক্তিকে সেই পাক সমর্থক বলছেন,  ‘পাকিস্তান এবং অস্ট্রেলিয়ার মধ্যে ম্যাচ হচ্ছে। পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দেব না কেন।’ সেই পাকিস্তানি জার্সি পরা ব্যক্তিকে আরও বলতে শোনা যায়, ‘ভারত মাতা কি জয় বলতে পারলে পাকিস্তান জিন্দাবাদ বলা যাবে না কেন?’ তখন সেই পুলিশ সদস্য বলেন, ‘ভারত মাতা কি জয় বলা ভাল, কিন্তু পাকিস্তান জিন্দাবাদ বলা ভাল না।’ তখন সেই সমর্থক প্রত্যুত্তরে বলেন, ‘কেন নয়? পাকিস্তান থেকে এসেছি, পাকিস্তান খেলছে, তাহলে পাকিস্তান জিন্দাবাদ না বলে কী বলব?’

এরপর সেই সমর্থক ফোন বের করে বলেন, ‘আমি একটি ভিডিও বানাব। আপনি আমাকে বলছেন যে আমি পাকিস্তান জিন্দাবাদ বলতে পারব না।’ কিন্তু এর পর সেই পুলিশ আর কোনও উত্তর দেননি।

এই ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই ভারতীয় ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছেন পাকিস্তানি নেটিজেনদের একাংশ। যদিও ওই ঘটনার প্রেক্ষিতে ভারতীয় বোর্ড, আইসিসির তরফে কোনও মন্তব্য করা হয়নি। পাকিস্তানের অনেকেই টুইটে লেখেন, এই ধরনের ঘটনা মোটেই প্রত্যাশিত নয়।


যদিও অনেকেই আবার পাল্টা লিখেছেন, পুলিশকর্মী ঠিক কাজই করেছেন। কেন না, অস্ট্রেলিয়ার সঙ্গে পাকিস্তানের ম্যাচ হলেও ভারতীয় ক্রিকেটপ্রেমীরাই রয়েছেন বেশি সংখ্যায়। ফলে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিলে অনভিপ্রেত ঘটনা ঘটার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। ফলে তা থামাতে বলে শান্তিরক্ষার দায়িত্বপ্রাপ্ত পুলিশকর্মী সঠিক কাজই করেছেন।


```