Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা

তেরঙ্গা হাতে সিদ্দারামাইয়ার জুতো বাঁধলেন কংগ্রেস কর্মী, বিতর্কে কর্নাটকের মুখ্যমন্ত্রী

সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও-তে দেখা যাচ্ছে এক কংগ্রেস কর্মী সিদ্দারামাইয়ার জুতোর ফিতা বেঁধে দিচ্ছেন।

তেরঙ্গা হাতে সিদ্দারামাইয়ার জুতো বাঁধলেন কংগ্রেস কর্মী, বিতর্কে কর্নাটকের মুখ্যমন্ত্রী

শেষ আপডেট: 2 October 2024 16:03

দ্য ওয়াল ব্যুরো: জমি কেলেঙ্কারিতে যুক্ত থাকার অভিযোগ নিয়ে এমনিতেই বিপদে আছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। বুধবার বেঙ্গালুরুতে গান্ধী জয়ন্তীর অনুষ্ঠানে গিয়ে বড় ধরনের অস্বস্তিকর ঘটনায় নাম জড়ালো তাঁর।

 সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও-তে দেখা যাচ্ছে এক কংগ্রেস কর্মী সিদ্দারামাইয়ার জুতোর ফিতা বেঁধে দিচ্ছেন। সেই কংগ্রেস কর্মীর এক হাতে জাতীয় পতাকা ধরা।

এই ঘটনা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই ওই কংগ্রেস কর্মীর মুণ্ডপাত করছেন। আবার কেউ কেউ বলছেন, ভিডিও ছড়িয়ে দেওয়া একটা ষড়যন্ত্র। মুখ্যমন্ত্রীর চারপাশে নিরাপত্তা কর্মীরা ছাড়াও একাধিক মন্ত্রী ও প্রথমসারির নেতা উপস্থিত ছিলেন। কেউ কেন এই কংগ্রেস কর্মীর হাত থেকে জাতীয় পতাকাটি সরিয়ে নিলেন না সেই প্রশ্ন তুলেছেন অনেকেই। প্রবীণ সিদ্দারামাইয়ার কী করে এত ব়ড ঘটনা এড়িয়ে গেলেন সে প্রশ্নও উঠেছে।

 সূত্রের খবর, এই ঘটনায় নড়েচড়ে বসেছে মুখ্যমন্ত্রীর অফিস ও তাঁর নিরাপত্তা উপদেষ্টার দফতর। নিরাপত্তা রক্ষীরা থাকতে ওই কংগ্রেস কর্মী কী করে মুখ্যমন্ত্রীর কাছে চলে গেল সেই প্রশ্ন উঠেছে।

 বুধবার বেঙ্গালুরুতে প্রদেশ কংগ্রেস অফিসে গান্ধী জয়ন্তীর অনুষ্ঠানে গিয়েছিলেন সিদ্দারামাইয়া। সেখানে গান্ধী মূর্তিতে মালা দেওয়ার আগে জুতো খুলেছিলেন মুখ্যমন্ত্রী। জুতো পরার সময় তাঁর সমস্যা হচ্ছিল। তাই সাহায্যের হাত বাড়িয়ে দেন ওই কংগ্রেস কর্মী। তাঁর হাতে যে জাতীয় পতাকা ছিল তা বেমালুম ভুলে যান ওই কর্মী।

 এই ঘটনা নিয়ে বিজেপি আসরে নেমেছে। তারা বলছে, এতে দেশ ও জাতীয় পতাকা নিয়ে কংগ্রেসের মানসিকতাই ফুটে উঠেছে। পুলিশ অবশ্য কালক্ষেপ না করে জাতীয় পতাকার অবমাননা নিয়ে মামলা ঠুকেছে। ঘটনায় মুখ্যমন্ত্রীর নাম জড়িয়ে যাওয়ায় মামলার পরিণতি কী হয় সেটাই এখন দেখার।


```