Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা

মোদীর বিরুদ্ধে লোকসভায় স্বাধিকারভঙ্গের অভিযোগ কংগ্রেসের, জাত-রাজনীতি জমজমাট

মোদীর বিরুদ্ধে লোকসভায় স্বাধিকারভঙ্গের অভিযোগ কংগ্রেসের, জাত-রাজনীতি জমজমাট

রাহুল গান্ধী ও নরেন্দ্র মোদী

শেষ আপডেট: 31 July 2024 15:57

দ্য ওয়াল ব্যুরো: লোকসভায় জাতপাত বিতর্কে উসকানি দেওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের প্রস্তাব আনল কংগ্রেস। বিরোধী দলনেতা রাহুল গান্ধী সম্পর্কে বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুরের বিতর্কিত মন্তব্যকে ঘিরে বিতর্কের সূত্রপাত। যার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী মোদীর এক্সবার্তাকে নিশানা করে কংগ্রেসের অভিযোগ এর ফলে গুরুতর সংসদীয় অধিকার ভঙ্গ হয়েছে।

জলন্ধরের সাংসদ তথা প্রাক্তন পাঞ্জাব কংগ্রেস সভাপতি চরণজিৎ সিং চান্নি লোকসভার মহাসচিবের কাছে স্বাধিকারভঙ্গের অভিযোগ জমা দিয়েছেন। প্রধানমন্ত্রী মোদী দলীয় এমপি ঠাকুরের মন্তব্যে সিলমোহর দিয়ে প্রশংসা করায় তা সংসদের রীতিবিরুদ্ধ কাজ বলে মনে করে কংগ্রেস।

চান্নি অভিযোগে লিখেছেন, অনুরাগ ঠাকুর যা আপত্তিকর মন্তব্য করেছেন তা সভার কার্যাবলি থেকে বাদ দেওয়া হয়েছে। কিন্তু, বিস্ময়করভাবে খোদ প্রধানমন্ত্রী সভায় বাদ দেওয়া অংশকে প্রকাশ্যে এনেছেন। শুধু তাই নয়, সেখানে তিনি অনুরাগ ঠাকুরের প্রশংসাও করেছেন।

চান্নির দাবি, সভার কার্যাবলি থেকে বাদ দেওয়া অংশ হাটের মাঝে বলা যায় না। কিন্তু, প্রধানমন্ত্রী তা জনতার মধ্যে ছড়িয়ে দিয়েছেন। একে কংগ্রেস গুরুতর সংসদীয় বিধিভঙ্গ বলে বর্ণনা করেছে। অনুরাগের বক্তব্যকে শেয়ার করাকে মারাত্মক অপমানকর ও অসাংবিধানিক কাজ বলে মনে করে প্রধান বিরোধী দল কংগ্রেস।

বিজেপিকে আক্রমণ করে কংগ্রেস বলেছে, গান্ধী পরিবারের জাত হল শহিদের জাত। কিন্তু, বিজেপি-আরএসএস কোনওদিন তার মূল্য বুঝবে না। দলের সভাপতি মল্লিকার্জুন খাড়্গে বলেন, তাঁরা জাতধর্ম নিয়ে আরও অপমানজনক মন্তব্য শুনতে রাজি। কিন্তু, জাতিভিত্তিক জনগণনার দাবি থেকে পিছু হটবেন না। এ পর্যন্ত কোনওদিন সংসদে কোনও সদস্যের জাত নিয়ে প্রশ্ন ওঠেনি। উনি ইচ্ছা করেই বলেছেন রাহুল গান্ধীকে অপমান করতে। ওদের অনেক বড় বড় নেতার অন্য জাতগোত্রে বিয়ে হয়েছে। ফলে কিছু বলার আগে নিজেরা যেন আয়নার দিকে তাকিয়ে কথা বলে।


```