Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কর্নাটকে 'পিরিয়ড লিভ' এবার বাধ্যতামূলক! গোটা রাজ্যেই ১ দিন বেতন-সহ ছুটির নির্দেশ হাইকোর্টের'জয় বাংলা' স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে গেলেন! বালি থানার আইসি-কে হুঁশিয়ারি‘অপরাধ’ বাংলায় কথা বলা! ভোটের মুখে ওড়িশায় ‘বাংলাদেশি’ সন্দেহে আটক মালদহের ১৭ পরিযায়ী শ্রমিক'এটা কাটতে পারব না', জাতীয় পতাকার রঙের ফিতে দেখে পিছু হটলেন ওমর, মুখ্যমন্ত্রীর প্রশংসায় নেটপাড়া‘সবচেয়ে অসুখী বোধ করছিলাম, শিক্ষাক্ষেত্রে প্রায় পুকুর চুরির মতো ব্যাপার ঘটছিল বলে’প্রকাশিত সিবিএসই দশম শ্রেণির ফলাফল! পাশের হারে ছেলেদের টেক্কা মেয়েদের, শীর্ষে কোন শহর? নববর্ষে পারিবারিক সেলিব্রেশন, তার মাঝেই ইন্ডাস্ট্রির উন্নতির প্রার্থনা অপরাজিতারনববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প

গাড়ি ধাক্কা মেরে টেনেহিঁচড়ে নিয়ে গেল ৩০ মিটার! মর্মান্তিক পরিণতি প্রৌঢ়ার

উত্তরপ্রদেশে ঝাঁসির এই ঘটনার সিসিটিভি ফুটেজও ভাইরাল হয়েছে। তাতে দেখা গেছে, কতটা মারাত্মক দুর্ঘটনা ঘটেছে। 

গাড়ি ধাক্কা মেরে টেনেহিঁচড়ে নিয়ে গেল ৩০ মিটার! মর্মান্তিক পরিণতি প্রৌঢ়ার

ধাক্কা মারার মুহূর্ত - ছবি সংগৃহীত

শেষ আপডেট: 2 November 2024 18:43

দ্য ওয়াল ব্যুরো: রাস্তা পার হওয়ার সময় একটু অন্যমনস্ক হলেন প্রৌঢ়া, আর তাতেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। গাড়ির ধাক্কায় প্রাণ গেল তাঁর। উত্তরপ্রদেশে ঝাঁসির এই ঘটনার সিসিটিভি ফুটেজও ভাইরাল হয়েছে। তাতে দেখা গেছে, কতটা মারাত্মক দুর্ঘটনা ঘটেছে। 

গাড়ির ধাক্কায় প্রায় ৭-৮ ফুট শূন্যে উঠে আছড়ে পড়েন গুড্ডু নামের ওই ৫৪ বছরের প্রৌঢ়া। পুলিশ সূত্রে খবর, কোতোয়ালি থানা এলাকার বাসিন্দা তিনি। ঝাঁসির হাসপাতালে এক পরিচিতকে দেখতে এসেছিলেন। বাড়ি ফেরার পথেই এই মর্মান্তিক পরিণতি হয় তাঁর। যে সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে তাতে দেখা গেছে, দুজন ব্যক্তির সঙ্গে রাস্তা পার করছিলেন তিনি। একটা সময়ে বাকি দুজনের থেকে কিছুটা এগিয়ে গিয়ে রাস্তার প্রায় মাঝামাঝি চলে যান। তখনই একদিক থেকে আসা এসইউভি গাড়ি ধাক্কা মারে তাঁকে। 

গাড়ির সজোরে তাঁকে ধাক্কা মেরে প্রায় ৩০ মিটার পর্যন্ত টেনেহিঁচড়ে নিয়ে যায়। রামবীর সিং নামের এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, সিসিটিভি ফুটেজ থেকে গাড়িটিকে চিহ্নিত করা হয়েছে। চালকের বিরুদ্ধে খুনের মামলা রুজু হয়েছে। যদিও তাঁকে এখনও গ্রেফতার করা যায়নি। চালক মদ্যপ ছিলেন কিনা তাও স্পষ্ট নয়। তবে খুব দ্রুত তাঁকে গ্রেফতার করা হবে বলে আশ্বাস দিয়েছে পুলিশ। 

সিসিটিভিতে প্রৌঢ়ার সঙ্গে যাদের দেখা গেছিল তাদের মধ্যে একজন তাঁর স্বামী। তিনি সংবাদমাধ্যমে জানিয়েছেন, হাসপাতালের পাশ দিয়েই গেছে দুই লেনের বড় রাস্তা। রাত ৯টার কিছু পর তাঁরা হাসপাতাল থেকে বেরিয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন। প্রথম লেন পেরিয়ে দ্বিতীয় লেন পার হওয়ার সময়েই দুর্ঘটনাটি ঘটে।


```