Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকা

বার্গার কিং হত্যাকাণ্ডে হানিট্র্যাপ! যুবককে ফাঁদে ফেলা ‘লেডি ডন’-এর খোঁজ মিলল কাশ্মীরে

ঘটনার পর থেকেই ওই তরুণীর খোঁজ শুরু করেছিল পুলিশ। অবশেষে তাঁর সন্ধান পাওয়া গিয়েছে।

বার্গার কিং হত্যাকাণ্ডে হানিট্র্যাপ! যুবককে ফাঁদে ফেলা ‘লেডি ডন’-এর খোঁজ মিলল কাশ্মীরে

বার্গার কিং আউটলেটে গুলির ঘটনায় অভিযুক্ত তরুণী

শেষ আপডেট: 23 June 2024 19:33

দ্য ওয়াল ব্যুরো: গত মঙ্গলবার দিল্লির বার্গার কিং আউটলেটে গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছিল এক যুবকের। আমন জুন নামে ওই যুবককে এক তরুণীর সঙ্গে রেস্তোরাঁর ভিতরে বসে থাকতে দেখা গিয়েছিল। ঘটনার পর থেকেই ওই তরুণীর খোঁজ শুরু করেছিল পুলিশ। অবশেষে তাঁর সন্ধান পাওয়া গিয়েছে।

পুলিশ জানতে পেরেছে, অভিযুক্ত ওই তরুণীর নাম অনু। বছর ২৬-এর অনুর বাড়ি রোহতকে। আমন খুনের দায় যে দিল্লির কুখ্যাত গ্যাস্টার হিমাংশু ভাউ নিয়েছে তাঁর অত্যন্ত ঘনিষ্ট অনু 'লেডি ডন' নামে পরিচিত। 'হানিট্র্যাপ'-এর মাধ্যমে ঘটনার দিন আমনকে বার্গার কিং রেস্তোরাঁয় ডেকে এনেছিল সে। এমনকী আমনের সঙ্গে বন্ধুত্ব পাতানোর জন্য সোশ্যাল মিডিয়ায় নিজের একটি ভুয়ো অ্যাকাউন্টও তৈরি করেছিল।

পুলিশ সূত্রের খবর, গত বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের কাটরা রেল স্টেশনে ওই তরুণীকে দেখা গিয়েছে। স্টেশনের সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, ব্যাগ নিয়ে মুম্বইগামী স্বরাজ এক্সপ্রেসে ওঠেন অনু। ওড়নায় মাথা ঢেকে একটি স্যুটকেস নিয়ে বেশ দ্রুত স্টেশনে হেঁটে যান তিনি। 

ঘটনার দিন সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ওই তরুণী আগে রেস্তোরাঁর নির্দিষ্ট স্থানে বসে। খানিকক্ষণ পর আমন এসে সেই তরুণীর সঙ্গে বসেন। পরপরই সাদা শার্ট ও লাল টি-শার্ট পরা দুই ব্যক্তি রেস্তোরাঁয় প্রবেশ করে। অমন এবং সেই তরুণী যেখানে বসেছিলেন, তার ঠিক পিছনের একটি সিটে বসে তারা দু'জন। এরপর কাউন্টারে অর্ডার দিয়ে ফেরার পরে নিজেদের সিটে না বসে পিছনে ঘুরে দাঁড়িয়ে অমনকে লক্ষ্য করে গুলি চালায় দুই দুষ্কৃতী। আর এই গোটা ঘটনায় প্রথম থেকেই ওই তরুণীর উপর সন্দেহ ছিল পুলিশের। যদিও এখনও পুলিশ তাঁকে ধরতে পারেনি। 

পশ্চিম দিল্লির রাজৌরি গার্ডেনের জনবহুল এলাকায় বার্গার কিং আউটলেট। গত মঙ্গলবার সন্ধ্যায় ভিড়ে ঠাসা ওই এলাকায় হঠাৎ শুরু হয় গুলির লড়াই। ঘটনার জেরে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে পড়ে। ভয়ে এদিক ওদিক ছুটতে শুরু করেন সকলে। ওই রেস্তোরাঁর ভিতর প্রায় ১৫ রাউন্ড গুলি চলে। আমন জুনকে গুলিতে ঝাঁঝরা করে দেয় দুষ্কৃতীরা। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। ঘটনাটির তদন্তে একটি টিম গঠন করে দিল্লি পুলিশ। 


```