Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা

India Pakistan Ceasefire: সংঘর্ষবিরতি চুক্তি ভেঙে পাক হামলা, জম্মুতে শহিদ বিএসএফ জওয়ান

ড্রোন হামলারও চেষ্টা করা হয়। পাক হামলার জেরে সীমান্তে শহিদ হয়েছেন বিএসএফের এক সাব-ইন্সপেক্টর মহম্মদ ইমতিয়াজ। আরও ৭ জন আহত বলেও জানা গেছে।

India Pakistan Ceasefire: সংঘর্ষবিরতি চুক্তি ভেঙে পাক হামলা, জম্মুতে শহিদ বিএসএফ জওয়ান

ফাইল ছবি

শেষ আপডেট: 10 May 2025 23:07

দ্য ওয়াল ব্যুরো: শনিবার বিকেল ৫টায় সংঘর্ষবিরতি চুক্তির (Ceasefire) ঘোষণা হয়েছিল। কিন্তু সেই ঘোষণার মাত্র ৩ ঘণ্টা পরই তা লঙ্ঘন করে পাকিস্তান (Pakistan)। জম্মু-কাশ্মীরের সীমান্ত লাগোয়া অন্তত ১১ জায়গায় গুলিবর্ষণ করে তারা। পাশাপাশি ড্রোন হামলারও চেষ্টা করা হয়। পাক হামলার জেরে সীমান্তে শহিদ হয়েছেন বিএসএফের (BSF) এক সাব-ইন্সপেক্টর মহম্মদ ইমতিয়াজ। আরও ৭ জন আহত বলেও জানা গেছে। 

জম্মু-কাশ্মীরের আরএস পুরা সেক্টরে পাক হামলা সামাল দিচ্ছিলেন বিএসএফের এক সাব-ইন্সপেক্টর মহম্মদ ইমতিয়াজ সহ বাকিরা। সেখানেই তাঁর মৃত্যু হয়েছে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় সেই মৃত্যুর খবরও পোস্ট করেছে বিএসএফ জম্মু। আরও যে ৭ জন আহত হয়েছেন তাঁরা নিকটবর্তী হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে। 

এদিন সন্ধে সাড়ে ৭টার কিছু পরই জম্মু-কাশ্মীর সীমান্তে গুলির আওয়াজ পাওয়া যায়। শুধু তাই নয়, জম্মু-শ্রীনগর সহ একাধিক এলাকায় সাইরেন বাজাতে হয়েছে এবং সেখানে ড্রোন হামলা হয়েছে বলে সূত্রের খবর।  জম্মু-কাশ্মীরের বারামুলা, বদগামেও গুলির আওয়াজ পাওয়া গেছে। ভূ-স্বর্গ ছাড়া রাজস্থানের বাজমেড়ে সাইরেন বাজানো হয়েছে। সেখানেও ব্ল্যাকআউট করে দেওয়া হয়েছে। 

যদিও শেষ পাওয়া খবর অনুযায়ী, সীমান্তে গোলাবর্ষণ বন্ধ করেছে পাকিস্তান। ভারতের তরফ থেকে ড্রোন হামলা সহ যাবতীয় পরিকল্পনা ভেস্তে দেওয়া হয়েছে। একাধিক পাক ড্রোন গুলি করে নামিয়েছেন জওয়ানরা। তবে তাঁরা সতর্ক। কারণ আবারও পাক সেনা হামলা করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

যুদ্ধবিরতি ঘোষণা হওয়ার পর জম্মু-কাশ্মীর সহ সীমান্তবর্তী রাজ্যের মানুষ কিছুটা স্বস্তি পেয়েছিলেন। ভেবেছিলেন পরিস্থিতি আবার আগের মতো স্বাভাবিক হবে। কিন্তু তা হয়নি। এই সংঘর্ষবিরতি চুক্তি কতদিন স্থায়ী হবে, তা নিয়েও প্রশ্ন উঠে গেছে ইতিমধ্যে। 


```