Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা

তথ্যপ্রযুক্তি আইন সংশোধনীর ফ্যাক্ট চেক বিধি 'অসাংবিধানিক', রায় বোম্বে হাইকোর্টের

বিচারপতি তাঁর রায়ে বলেন, এই সংশোধনী ভারতের সংবিধানের ১৪ এবং ১৯ নম্বর ধারা লঙ্ঘন করেছে।

তথ্যপ্রযুক্তি আইন সংশোধনীর ফ্যাক্ট চেক বিধি 'অসাংবিধানিক', রায় বোম্বে হাইকোর্টের

বোম্বে হাইকোর্ট। ফাইল ছবি।

শেষ আপডেট: 20 September 2024 18:18

দ্য ওয়াল ব্যুরো: ২০২৩ সালের তথ্যপ্রযুক্তি আইন সংশোধনকে 'অসাংবিধানিক' বলে বাতিল ঘোষণা করল বোম্বে হাইকোর্ট। শুক্রবার বোম্বে হাইকোর্টের টাই-ব্রেকার বেঞ্চের বিচারপতি অতুল চান্দুরকর এই রায় দেন। প্রসঙ্গত, তথ্যপ্রযুক্তি আইন সংশোধন করে কেন্দ্র সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভুয়ো ও বিভ্রান্তিকর তথ্য-সংবাদকে শনাক্ত বা চিহ্নিত করার জন্য ফ্যাক্ট চেক ইউনিট গঠনের ক্ষমতা হাতে নিয়েছিল। ওই সংশোধনীকে এদিন বিচারপতি অসাংবিধানিক বলে রায়ে জানিয়ে দেন।

উল্লেখ করা যেতে পারে, ২০২৪ সালে জানুয়ারিতে বিচারপতি গৌতম প্যাটেল এবং নীলা গোখলে নিয়ে গঠিত ডিভিশন বেঞ্চ দুরকমের রায় দিয়েছিল। তারপরেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত টাই-ব্রেকার বেঞ্চ গঠন করা হয়। বিচারপতি তাঁর রায়ে বলেন, এই সংশোধনী ভারতের সংবিধানের ১৪ এবং ১৯ নম্বর ধারা লঙ্ঘন করেছে।

উল্লেখ্য, তথ্যপ্রযুক্তি আইন সংশোধনীতে কেন্দ্রীয় সরকার ৩ নং বিধিতে মিথ্যা অনলাইন খবরকে চিহ্নিত করতে ফ্যাক্ট চেক ইউনিট গঠনের ক্ষমতা হাতে নিয়েছিল। যা সেই সময় বিরোধী ও সংবাদমাধ্যমের স্বাধীনতার উপর হস্তক্ষেপ বলে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিল।


```