Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'এটা কাটতে পারব না', জাতীয় পতাকার রঙের ফিতে দেখে পিছু হটলেন ওমর, মুখ্যমন্ত্রীর প্রশংসায় নেটপাড়া‘সবচেয়ে অসুখী বোধ করছিলাম, শিক্ষাক্ষেত্রে প্রায় পুকুর চুরির মতো ব্যাপার ঘটছিল বলে’প্রকাশিত সিবিএসই দশম শ্রেণির ফলাফল! পাশের হারে ছেলেদের টেক্কা মেয়েদের, শীর্ষে কোন শহর? নববর্ষে পারিবারিক সেলিব্রেশন, তার মাঝেই ইন্ডাস্ট্রির উন্নতির প্রার্থনা অপরাজিতারনববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই, রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর! দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার: সূত্রলোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?

ট্রাম্পের শুল্ক হুমকির মধ্যে রেপো রেট অপরিবর্তিত রাখল আরবিআই, সুদের হার বাড়ছে বা কমছে না

বিশেষজ্ঞদের মতে, আমেরিকার এই শুল্ক হুমকি ভারতের রফতানি খাতে চাপ তৈরি করতে পারে এবং বৈদেশিক বিনিয়োগেও প্রভাব ফেলতে পারে। 

ট্রাম্পের শুল্ক হুমকির মধ্যে রেপো রেট অপরিবর্তিত রাখল আরবিআই, সুদের হার বাড়ছে বা কমছে না

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 6 August 2025 10:28

দ্য ওয়াল ব্যুরো: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) শুল্ক হুমকির জেরে ভারতীয় মুদ্রার উপরে চলতি চাপের মধ্যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) তাদের মূলনীতি সুদের হার বা রেপো রেট ৫.৫ শতাংশে অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।

শুক্রবার আরবিআইয়ের ঋণনীতি কমিটির (MPC) বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববাজারে আর্থিক অস্থিরতা, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন আমদানি শুল্ক আরোপের সম্ভাবনা ও তার ফলে ভারতীয় মুদ্রা দুর্বল হয়ে পড়ার প্রেক্ষাপটে, সুদের হার অপরিবর্তিত রাখা হয়েছে বলে জানিয়েছে আরবিআই।

বিশেষজ্ঞদের মতে, আমেরিকার এই শুল্ক হুমকি ভারতের রপ্তানি খাতে চাপ তৈরি করতে পারে এবং বৈদেশিক বিনিয়োগেও প্রভাব ফেলতে পারে। ফলে টাকা দুর্বল হয়ে পড়লে আমদানির খরচ বাড়বে এবং মুদ্রাস্ফীতির ঝুঁকি বাড়বে। এই পরিস্থিতিতে সুদের হার না কমিয়ে স্থিতাবস্থাই বজায় রাখল রিজার্ভ ব্যাঙ্ক।

তবে আরবিআই জানিয়েছে, তারা মূল্যস্ফীতি এবং বৈশ্বিক আর্থিক অনিশ্চয়তার উপর নজর রাখবে এবং ভবিষ্যতে প্রয়োজনে নীতিগত পরিবর্তন আনতে দ্বিধা করবে না।

রিজার্ভ ব্যাঙ্ক ইতিমধ্যেই চলতি অর্থবর্ষের শুরুতেই ৫০ বেসিস পয়েন্ট রেপো রেট কমিয়ে ৬% থেকে ৫.৫%-এ নামিয়েছে, এবং সিআরআর (Cash Reserve Ratio) এক ধাক্কায় ১ শতাংশ কমিয়ে ৪%-এর বদলে ৩% করেছে। ফলে এই মুহূর্তে নতুন করে রেট কমানোর প্রয়োজন অনুভব করেনি কেন্দ্রীয় ব্যাঙ্ক।

২০২৫-২৬ অর্থবর্ষের জন্য রিজার্ভ ব্যাঙ্ক ভারতের বাস্তব জিডিপি (real GDP) বৃদ্ধি ৬.৫% হবে বলে পূর্বাভাস দিয়েছে। ত্রৈমাসিক ভিত্তিতে আভাস দ্বিতীয় ত্রৈমাসিকে বৃদ্ধির হার থাকবে ৬.৭ শতাংশ। তৃতীয় ত্রৈমাসিকে ৬.৬ শতাংশ। এবং শেষ ত্রৈমাসিকে ৬.৩ শতাংশ।

রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর সঞ্জয় মালহোত্রা জানিয়েছেন, কোর ইনফ্লেশন (মূল মুদ্রাস্ফীতি) ধারাবাহিকভাবে ৪ শতাংশের আশেপাশে রয়েছে, যা সুদের হার স্থির রাখার পক্ষে সহায়ক।

বিশেষজ্ঞদের মতে, রিজার্ভ ব্যাঙ্কের এই সিদ্ধান্ত বাজারে পূর্বানুমান করা হচ্ছিল। তবে টাকার উপর মার্কিন বাণিজ্য নীতির সম্ভাব্য প্রভাব ও বিশ্ববাজারের অস্থিরতা নিয়ে রিজার্ভ ব্যাঙ্ক কতটা কৌশলী সিদ্ধান্ত নেয়, তার দিকে নজর রাখবে বাজার।

সুদের হার অপরিবর্তিত রাখায় হোম লোন, গাড়ি লোন বা পার্সোনাল লোনের ইএমআই-তে ( EMI) আপাতত কোনও পরিবর্তন আসছে না। তবে দীর্ঘমেয়াদে সঞ্চয় ও বিনিয়োগে এই সিদ্ধান্তের প্রভাব পড়তে পারে।


```