Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা

নৃশংস! ৭ বছরের ছেলেকে পিটিয়ে খুন করল তার মায়ের লিভ ইন সঙ্গী, গুরুগ্রামে গ্রেফতার অভিযুক্ত

স্বামী মারা যাওয়ার পর প্রীতি শ্বশুরবাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন উত্তরপ্রদেশের বিজনোরের বাসিন্দা, বেসরকারি কর্মী বিনীতের সঙ্গে। একসঙ্গেই থাকতেন তাঁরা প্রীতির দুই ছেলে ৭ বছরের মনু এবং ৯ বছরের প্রীতকে নিয়ে।

নৃশংস! ৭ বছরের ছেলেকে পিটিয়ে খুন করল তার মায়ের লিভ ইন সঙ্গী, গুরুগ্রামে গ্রেফতার অভিযুক্ত

পিটিয়ে খুন সাত বছরের ছেলে।

শেষ আপডেট: 9 July 2024 08:18

দ্য ওয়াল ব্যুরো: সাত বছরের ছোট্ট ছেলেকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল মায়ের লিভ ইন সঙ্গীর বিরুদ্ধে! মার খেয়ে হাসপাতালে ভর্তি তার ৯ বছরের দাদাও। সোমবার গুরুগ্রামের রাজেন্দ্র পার্ক এলাকার এই ঘটনায় অভিযুক্ত বিনীত চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা গেছে, এই ঘটনা ঘটার সময়ে বাচ্চাদু'টির মা প্রীতি বাড়িতে ছিলেন না। পুলিশ জানিয়েছে, স্বামী মারা যাওয়ার পর প্রীতি শ্বশুরবাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন উত্তরপ্রদেশের বিজনোরের বাসিন্দা, বেসরকারি কর্মী বিনীতের সঙ্গে। একসঙ্গেই থাকতেন তাঁরা প্রীতির দুই ছেলে ৭ বছরের মনু এবং ৯ বছরের প্রীতকে নিয়ে।

অভিযোগ, বিনীত প্রায়ই মদ খেয়ে ছেলেদের গায়ে হাত তুলত। সোমবারও এমনটাই হয়েছিল। বিনীত যখন মদ খেয়ে রাতে বাড়ি ফেরে, প্রীতি বাড়িতে ছিলেন না। সে সময়ে সে দুই শিশুর উপর মারধর শুরু করে সে। পুলিশ জানিয়েছে, এই সময়ে রাগের মাথায় ৭ বছরের মনুকে তুলে নিয়ে দেওয়ালে ছুড়ে মারে বিনীত। প্রীতকেও মাটিতে আছড়ে ফেলে দেয়।

পুলিশ জানিয়েছে, কোনওভাবে বিষয়টি জানতে পেরে প্রীতি দ্রুত বাড়ি ফেরেন এবং প্রতিবেশীদের খবর দেন। তাঁরাই দুই ছেলেকে হাসপাতালে নিয়ে যান। মনুকে হাসপাতালে মৃত বলে ঘোষণা করা হয়। প্রীতের অবস্থা আশঙ্কাজনক।
 
মনুর দাদু পুলিশকে জানিয়েছেন, তাঁর ছেলে এবং প্রীতির স্বামী বিজয় কুমার গত বছর মারা যান। বিজয়ের মৃত্যুর পরে প্রীতি এবং তাঁর ছেলেরা বাড়ি ছেড়ে চলে গিয়ে বিনীতের সঙ্গে থাকতে শুরু করেন। দাদু জানান, বিনীত প্রায়ই তাদের মারধর করত।


```