Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা

১ মাসে রাম মন্দিরে ৬২ লাখ পুণ্যার্থী, দান পাত্রে কত জমা হল

বৃহস্পতিবার এক মাস পূর্ণ হল অযোধ্যার রাম মন্দিরের। গত মাসের ২২ তারিখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওই মন্দিরের উদ্বোধন করেন। সেদিন প্রধানমন্ত্রী ছাড়াও হাজার দশেক পুণ্যার্থী রাম মন্দির ও রামলালার মূর্তি দর্শন করেছিলেন।

১ মাসে রাম মন্দিরে ৬২ লাখ পুণ্যার্থী, দান পাত্রে কত জমা হল

শেষ আপডেট: 22 February 2024 16:17

দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার এক মাস পূর্ণ হল অযোধ্যার রাম মন্দিরের। গত মাসের ২২ তারিখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওই মন্দিরের উদ্বোধন করেন। সেদিন প্রধানমন্ত্রী ছাড়াও হাজার দশেক পুণ্যার্থী রাম মন্দির ও রামলালার মূর্তি দর্শন করেছিলেন। তাঁদের মধ্যে আট হাজারই ছিলেন রাম মন্দির তীর্থ ক্ষেত্র ট্রাস্টের অতিথি। সেই তালিকায় অমিতাভ বচ্চন, শচীন তেন্ডুলকর, মুকেশ অম্বনী, অনিল অম্বনীদের মতো ভিভিআইপিরাও ছিলেন। 

ট্রাস্ট জানিয়েছে, দেশে আর কোনও মন্দিরে এক মাসে এত বিপুল সংখ্যায় ভক্ত সমাগম হয়নি। 

আসলে রাম মন্দির নিয়ে দেশ ব্যাপী উন্মাদনা তৈরি করেছে হিন্দুত্ববাদী সংগঠনগুলি। তাদের অনুগামী সংগঠনের উদ্যোগে দেশের নানা প্রান্ত থেকে ভক্তদের রাম মন্দির দর্শনে নিয়ে যাওয়ার ব্যবস্থা হয়েছে। ফলে চলতি বছরে বারাণসী, মথুরা, বৃন্দাবন, পুরী, তিরুপতি, কামাখ্যার তুলনায় অযোধ্যায় পুণ্যার্থীর ভিড় বেশি হবে। 

মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, বিগত এক মাসে প্রায় ৫০ কোটি টাকা নগদ জমা পড়েছে মন্দিরের দান পাত্র এবং কাউন্টারে। প্রতিদিন ব্যাংকের দশজন এবং মন্দিরের চার কর্মচারী টাকা পয়সা গোনার কাজ করছেন। 

তবে বহু ব্যক্তি ও প্রতিষ্ঠান মোটা অঙ্ক জমা করেছেন। সেই অঙ্ক আলাদা করে জানাবে ট্রাস্ট। অনেক ভক্ত বহু মূল্যের অলঙ্কার দান করেছেন। সেই হিসাবও পৃথকভাবে জানাবে মন্দির কর্তৃপক্ষ।


```