
ফাইল ছবি
শেষ আপডেট: 31 October 2024 18:58
দ্য ওয়াল ব্যুরো: দীপাবলির দিনই মর্মান্তিক ঘটনা। মৃত্যু হল একজনের, আহত অন্তত ৬। বৃহস্পতিবার অন্ধ্রপ্রদেশে বাইকে করে বাজি নিয়ে যাওয়ার সময়ে দুর্ঘটনা ঘটে। আহতদের অল্প সময়ের মধ্যেই হাসপাতালে ভর্তি করা হয়। আপাতত তাঁদের অবস্থা স্থিতিশীল।
অন্ধ্রপ্রদেশের ইলুরু জেলায় ঘটেছে এই ঘটনা। দুই ব্যক্তি বাইকে করে 'পেঁয়াজ বোমা' নিয়ে যাচ্ছিলেন। যে রাস্তা দিয়ে বাইক চালাচ্ছিলেন তাতে অনেক গর্ত ছিল। তাতেই ধাক্কা খেয়ে তারা পড়ে যান আর তাদের সঙ্গে পড়ে যায় বোমার বাক্সটাও। তাতেই ঘটে বিপত্তি। সঙ্গে সঙ্গে বাক্সে থাকা সব বোমা ফেটে যায়।
ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে। তাতে দেখা যাচ্ছে, একটি স্কুটিতে করে দুই ব্যক্তি যাচ্ছেন। তাদের সঙ্গে একটি বাক্স আছে। একটি সুরু গলি দিয়ে যাওয়ার পর বড় রাস্তার মুখে উঠতেই তারা পড়ে যান এবং বোমাগুলি ফেটে যায়। ওই সময়ে তাদের আশেপাশে ৬-৭ জন ছিলেন। তারা সকলেই গুরুতর আহত হয়েছেন।
Diwali crackers exploded in Eluru of AP when the bike hits a pothole - be careful guys #dwiali #deepavali pic.twitter.com/oOHv2YQnid
— Lokesh journo (@Lokeshpaila) October 31, 2024
বোমা ফাটার সঙ্গে সঙ্গে ওই এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। অনেকের শ্বাসকষ্টের সমস্যা হচ্ছিল। পুলিশ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে। বাজিগুলি বেআইনিভাবে তৈরি হয়েছিল কিনা, কোথা থেকে তৈরি করা হয়েছিল, তা খতিয়ে দেখা হবে। পুলিশ রিপোর্ট বলছে, বোমাগুলিতে প্রায় আইইডির সমান তীব্রতা ছিল। স্কুটিটিও সম্পূর্ণ আগুনে পুড়ে গেছে।