Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা

ফের ট্রেন দুর্ঘটনা হল নাকি, কেঁপে উঠল ঘর-বাড়িও! ভূমিকম্পে আতঙ্কিত দিল্লিবাসী, দেখুন ভিডিও

কেউ বেরিয়েছিলেন প্রাতঃভ্রমণে। কেউ বা গন্তব্যের উদ্দেশে। আচমকা কয়েক পলকের জন্য তীব্র আওয়াজে চমকে উঠলেন সকলে।

ফের ট্রেন দুর্ঘটনা হল নাকি, কেঁপে উঠল ঘর-বাড়িও! ভূমিকম্পে আতঙ্কিত দিল্লিবাসী, দেখুন ভিডিও

ভাইরাল ভিডিওর অংশবিশেষ।

শেষ আপডেট: 17 February 2025 07:53

দ্য ওয়াল ব্যুরো: কেউ বেরিয়েছিলেন প্রাতঃভ্রমণে। কেউ বা গন্তব্যের উদ্দেশে। আচমকা কয়েক পলকের জন্য তীব্র আওয়াজে চমকে উঠলেন সকলে। 

সোমবার সাত সকালে ভূমিকম্পের জেরে রাজধানী দিল্লিতে তীব্র আতঙ্ক ছড়িয়েছে। প্রত্যক্ষদর্শীদের কেউ ভেবেছিলেন, মাটির তলা দিয়ে বোধহয় সজোরে ট্রেন ছুটল! দিল্লি স্টেশনে দাঁড়িয়ে থাকা মানুষজন আঁতকে উঠেছেন এই ভেবে যে ফের বুঝি ট্রেন দুর্ঘটনা হল! রেলের কাউন্টার থেকে ঘরবাড়ি, সবই যেন নড়ছিল। সামনে এসেছে কম্পনের সেই ভয়াবহ ভিডিও।


দিল্লি স্টেশনের এক চা বিক্রেতা এদিন সকালে কম্পনের পর সংবাদ সংস্থাকে বলেন," একটা বিরাট ঝাঁকুনি। দোকানের সব জিনিস নড়ছিল। মনে হল, যেন আবার ট্রেন দুর্ঘটনা। পরে শুনি, ওটা ভূমিকম্প ছিল!"

রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪। দিল্লি থেকে পাঁচ কিলোমিটার দূর  ধৌলাকুঁয়ায় ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল। তবে ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে স্পষ্ট কোনও খবর এখনও জানা যায়নি।

তবে তীব্র আওয়াজ ও ঘরবাড়ি কেঁপে ওঠায় অনেকের স্মৃতিতেই ফিরেছে গত ৭ জানুয়ারি তিব্বতে ঘটে যাওয়া তীব্র ভূমিকম্পের ছবিটা। সেদিন ভূমিকম্পের তীব্রতা এতটাই ছিল যে আশেপাশের ৫টি দেশে, এমনকী কলকাতাতেও এর কম্পন অনুভূত হয়েছিল। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৭.১। মৃত্যু হয়েছিল শতাধিক মানুষের। নেপালের লোবুচে থেকে ৯০ কিলোমিটার উত্তর-পূর্বে এবং তিব্বতের শিগাতসে থেকে ৩৪ কিলোমিটার দূরে ভূপৃষ্ঠ থেকে ১০ মিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎসস্থল।

এক প্রাতঃভ্রমণকারীর কথায়, "হঠাৎ তীব্র আওয়াজ। মনে হল মাটির তলা দিয়ে সজোরে ট্রেন ছুটছে। সামনে তাকিয়ে দেখি, দোতলা বাড়িটা দুলে উঠল!" আতঙ্কে অনেকে চিৎকারও করতে থাকেন। ভূমিকম্পের আতঙ্ক এমনভাবে ছড়িয়েছে যে অনেকেই ঘটনার দু ঘণ্টা পরেও ফাঁকে মাঠে বসে রয়েছেন। বাড়ি যাওয়ার সাহস দেখাচ্ছেন না, যদি আবার ভূমিকম্প হয়!


```