Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটো

Operation Sindoor: সংসদীয় প্রতিনিধি দলে তৃণমূল থেকে সামিল হবেন অভিষেক, দিল্লিকে জানালেন মমতা

অপারেশন সিঁদুরের পর পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদী কার্যকলাপ নিয়ে গোটা দুনিয়াকে বার্তা দিতে চায় নয়াদিল্লি।

Operation Sindoor: সংসদীয় প্রতিনিধি দলে তৃণমূল থেকে সামিল হবেন অভিষেক, দিল্লিকে জানালেন মমতা

শেষ আপডেট: 20 May 2025 13:45

দ্য ওয়াল ব্যুরো: অপারেশন সিঁদুরের পর পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদী কার্যকলাপ নিয়ে গোটা দুনিয়াকে বার্তা দিতে চায় নয়াদিল্লি। সেজন্য বহুদলীয় সংসদীয় প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার। সেই প্রতিনিধি দলে তৃণমূলের থেকে সামিল হবেন ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এর আগে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা না বলই বহুদলীয় সংসদীয় প্রতিনিধিদলে বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের নাম রেখেছিল দিল্লি। তাতে যারপরনাই ক্ষুব্ধ হন মমতা বন্দ্যোপাধ্যায়। ইউসুফ পাঠান কেন্দ্রকে স্পষ্ট জানিয়ে দেন, তিনি ওই প্রতিনিধি দলে সামিল হবে না। অন্যদিকে তৃণমূলের তরফে বলা হয়, “দেশের নিরাপত্তা রক্ষায় কেন্দ্রীয় সরকার যে পদক্ষেপ করেছে, তাতে আমরা সমর্থন জানিয়েছি। তবে আমরা মনে করি বিদেশনীতি একান্তভাবেই কেন্দ্র সরকারের অধিকারভুক্ত বিষয়। তাই বিদেশে দেশের প্রতিনিধিত্ব এবং তার কূটনৈতিক দায়িত্ব সরকারই গ্রহণ করুক— সেটাই শ্রেয়।” 

সূত্রের খবর, তৃণমূল এভাবে অবস্থান স্পষ্ট করার পরই, সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু ফোন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেন। তিনি মুখ্যমন্ত্রীকে আশ্বস্ত করেন এবং জানান, এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের মতামত নেওয়া উচিত ছিল।

মমতা বন্দ্যোপাধ্যায় এরপর সংসদীয় প্রতিনিধিদলের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম প্রস্তাব করেন। তিনি বলেন, “তৃণমূলের পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ই যথোপযুক্ত প্রতিনিধি হবেন।”

শুধু তৃণমূল নয়, কংগ্রেসের সঙ্গেও একই রকমের আচরণ করেছিল কেন্দ্রের সরকার। প্রতিনিধি দলে সামিল করার জন্য সাবেক জাতীয় দলের কাছ থেকে নাম চেয়েছিল সরকার। কংগ্রেস চার জনের নাম পাঠিয়েছিল। কিন্তু সেই চার জনের কাউকে দলে সামিল না করে সরকার এক তরফা ভাবে কংগ্রেস সাংসদ শশী তারুরকে ওই প্রতিনিধি দলে সামিল করে। সরকারের এই পদক্ষেপের সমালোচনা করলেও কংগ্রেস অবশ্য শেষমেশ কেন্দ্রের সিদ্ধান্ত মেনে নেয়।

পর্যবেক্ষকদের অনেকের মতে, বিজেপির বোঝা উচিত ছিল তৃণমূল তথা মমতা বন্দ্যোপাধ্যায় তুলনায় অনেক শক্তি মাটি। কংগ্রেস বরদাস্ত করলেও তিনি এটা মেনে নেবেন না। শেষমেশ তৃণমূলের সঙ্গে তাই আলোচনা করতেই হল কেন্দ্রকে।


```