Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণ

সলমনের নায়িকা কলকাতার কোর্টে আত্মসমর্পণ করলেন, জারিনের বিরুদ্ধে কী অভিযোগ

আর্থিক প্রতারণা মামলায় আত্মসমর্পণ করতে শিয়ালদহ আদালতে এসেছিলেন সলমন খানের নায়িকা।

সলমনের নায়িকা কলকাতার কোর্টে আত্মসমর্পণ করলেন, জারিনের বিরুদ্ধে কী অভিযোগ

শেষ আপডেট: 11 December 2023 20:06

দ্য ওয়াল ব্যুরো: সোমবার দুপুরে শিয়ালদহ আদালতে হাজির হন বলি নায়িকা জারিন খান। তাঁর পরনে ছাইরঙা ফুলহাতা গেঞ্জি, কালো প্যান্ট, মুখে আকাশি রঙের মাস্ক, চোখে কালো রোদ চশমা। হঠাৎ আদালত চত্বরে  জারিন খানকে দেখে অনেকের মনেই কৌতূহল দেখা দেয়। পরে জানা যায়, আর্থিক প্রতারণা মামলায় আত্মসমর্পণ করতে শিয়ালদহ আদালতে এসেছিলেন সলমন খানের নায়িকা।

২০১৮ সালে কালীপুজোয় বাংলায় অনুষ্ঠান করতে আসার কথা ছিল জারিনের। উত্তর ২৪ পরগনা ও কলকাতা মিলিয়ে মোট ৬টি জায়গায় অনুষ্ঠান করার কথা ছিল তাঁর। এই অনুষ্ঠানগুলির আয়োজনের দায়িত্বে থাকা ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার অভিযোগ, তাদের থেকে পারিশ্রমিক বাবদ সাড়ে ১২ লাখ টাকা নিয়েছিলেন জারিন। কিন্তু টাকা নেওয়ার পরেও অনুষ্ঠান করতে আসেননি তিনি।

কলকাতার নারকেলডাঙা থানায় জারিনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে গত ৭ সেপ্টেম্বর শিয়ালদহ আদালতে চার্জশিট পেশ করে পুলিশ। সেই চার্জশিট খতিয়ে দেখে আদালত অভিনেত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। 

সূত্রের খবর, আদালতের নির্দেশেই এদিন আদালতে হাজিরা দেন জারিন। সোমবার দুপুরে শিয়ালদহ আদালতে বলিউড অভিনেত্রীকে নিয়ে শোরগোল পড়ে যায়। আদালত চত্বরে দাঁড়িয়ে থাকা সাংবাদিকদের কোনও প্রশ্নের উত্তর না দিয়ে সোজা এজলাসে ঢুকে পড়েন জারিন। মামলার শুনানি চলাকালীন এজলাসে ঠায় দাঁড়িয়ে ছিলেন তিনি। শেষে বিচারক তাঁর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করায় জারিন খান আদালত কক্ষ ছাড়েন।

২০১০ সালে সলমন খানের বিপরীতে ‘বীর’ ছবি দিয়েই বলিউডে পা রাখেন জারিন। সলমনের হাত ধরেই হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসেন তিনি। তবে পরপর বেশ কয়েকটি ছবি করেই বলিউড থেকে প্রায় উধাও হয়ে যান। সেই জারিনের বিরুদ্ধেই প্রতারণার অভিযোগ উঠেছিল। আদালতের নির্দেশেই এদিন কলকাতায় আসেন অভিনেত্রী।


```