Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

চিন্তা করবেন না, আপনাদের টাকা নিরাপদে আছে, ইয়েস ব্যাঙ্কের কাস্টমারদের আশ্বাস অর্থমন্ত্রীর

দ্য ওয়াল ব্যুরো : রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর আমাকে বলেছেন, ইয়েস ব্যাঙ্কের আমানতকারীদের কারও একটা টাকাও খোয়া যাবে না। সুতরাং আপনারা নির্ভয়ে থাকুন। শুক্রবার এভাবেই ইয়েস ব্যাঙ্কের কাস্টমারদের আশ্বাস দিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। ইয়েস ব্যাঙ্

চিন্তা করবেন না, আপনাদের টাকা নিরাপদে আছে, ইয়েস ব্যাঙ্কের কাস্টমারদের আশ্বাস অর্থমন্ত্রীর

শেষ আপডেট: 6 March 2020 12:09

দ্য ওয়াল ব্যুরো : রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর আমাকে বলেছেন, ইয়েস ব্যাঙ্কের আমানতকারীদের কারও একটা টাকাও খোয়া যাবে না। সুতরাং আপনারা নির্ভয়ে থাকুন। শুক্রবার এভাবেই ইয়েস ব্যাঙ্কের কাস্টমারদের আশ্বাস দিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। ইয়েস ব্যাঙ্কে সংকট দেখা দেওয়ার পরে এই প্রথম বিবৃতি দিলেন অর্থমন্ত্রী। তাঁর কথায়, "রিজার্ভ ব্যাঙ্ক এবং সরকার, উভয়েই ইয়েস ব্যাঙ্কের বিষয়টি দেখছে। আমরা সকলের স্বার্থে কোনও পদক্ষেপ নেব।" পরে অর্থমন্ত্রী বলেন, রিজার্ভ ব্যাঙ্ক তাঁকে জানিয়েছে, ইয়েস ব্যাঙ্কের সংকট কাটাতে শীঘ্র ব্যবস্থা নেওয়া হবে। তিনি নিজে নিয়মিওত যোগাযোগ রাখবেন রিজার্ভ ব্যাঙ্কের সঙ্গে। ইয়েস ব্যাঙ্কের সমস্যা সমাধানে কী পদক্ষেপ নেওয়া হচ্ছে, সেদিকে লক্ষ রাখবেন। ইয়েস ব্যাঙ্ক নিয়ে অনেকদিন ধরেই সংকট সৃষ্টি হয়েছিল। গত বৃহস্পতিবার সব জানাজানি হয়ে যায়। রিজার্ভ ব্যাঙ্ক এদিন ইয়েস ব্যাঙ্কের বোর্ডকে অগ্রাহ্য করে নির্দেশ দেয়, আমানতকারীরা ৫০ হাজার টাকার বেশি তুলতে পারবেন না। তবে কারও বিবাহ, চিকিৎসা বা অন্যান্য জরুরি প্রয়োজনে বেশি টাকা তুলতে অনুমতি দেওয়া হবে। একইসঙ্গে আরবিআই নির্দেশ দেয়, ইয়েস ব্যাঙ্ক কাউকে নতুন করে ঋণ বা অগ্রিম অর্থ দিতে পারবে না। নতুন করে বিনিয়োগও করতে পারবে না। রিজার্ভ ব্যাঙ্ক নিজেও আরও একটি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, “ব্যাঙ্কের আর্থিক গুরুতর আর্থিক অবনতির কথা মাথায় রেখে ৩০ দিনের জন্য বোর্ডের হস্তান্তর করা হচ্ছে।” এর আগে জানা গিয়েছিল, ইয়েস ব্যাঙ্কের পার্টনারশিপ কেনার জন্য স্টেট ব্যাঙ্কের নেতৃত্বে তৈরি করা কনসোর্টিয়ামের অনুমোদন দিয়েছে সরকার। এবার রিজার্ভ ব্যাঙ্কের বিজ্ঞপ্তিতে বলা হল, “ব্যাঙ্কে যাঁরা টাকা জমা রেখেছেন তাঁদের বিশ্বাস ফের ফিরিয়ে আনতেই এই পদক্ষেপ করা হয়েছে। আরও কিছু প্রকল্পও তৈরি করার কথা ভাবা হয়েছে। কিন্তু এই মুহূর্তে তাদের হাতে কোনও বিকল্প ছিল না বলে সরকারকে সিদ্ধান্ত নিতে বলেছে তারা।”

```