Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

শবরীমালা মন্দিরে কেন ঢুকেছ? শাশুড়ির হাতে মার খেয়ে হাসপাতালে কনকদুর্গা

দ্য ওয়াল ব্যুরো : বাইরে ভক্তদের হাত থেকে রক্ষা পেয়েছেন। কিন্তু ঘরে শাশুড়ির হাত থেকে পেলেন না। ৩৯ বছরের কনকদুর্গা ও ৪০ বছরের বিন্দু আম্মিনি খুব সাহস করে ঢুকেছিলেন কেরলের শবরীমালা মন্দিরে। তারপর ভক্তদের হাত থেকে বাঁচার জন্য ১৩ দিন লুকিয়ে থাকত

শবরীমালা মন্দিরে কেন ঢুকেছ? শাশুড়ির হাতে মার খেয়ে হাসপাতালে কনকদুর্গা

শেষ আপডেট: 15 January 2019 06:23

দ্য ওয়াল ব্যুরো : বাইরে ভক্তদের হাত থেকে রক্ষা পেয়েছেন। কিন্তু ঘরে শাশুড়ির হাত থেকে পেলেন না। ৩৯ বছরের কনকদুর্গা ও ৪০ বছরের বিন্দু আম্মিনি খুব সাহস করে ঢুকেছিলেন কেরলের শবরীমালা মন্দিরে। তারপর ভক্তদের হাত থেকে বাঁচার জন্য ১৩ দিন লুকিয়ে থাকতে হয়েছিল তাঁদের। মঙ্গলবার তাঁরা বাড়ি ফেরেন। কিন্তু বাড়ি ফেরা মাত্রই কনকদুর্গার শাশুড়ি সজোরে আঘাত করেন তাঁর মাথায়। তিনি একেবারেই চাননি পুত্রবধূ আয়াপ্পানের মন্দিরে প্রবেশ করুক। শাশুড়ির মারে গুরুতর আহত হয়ে কনকদুর্গা হাসপাতালে ভরতি হয়েছেন। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, তাঁর অবস্থা স্থিতিশীল। কেরলে আয়াপ্পা দেবতার মন্দিরে দীর্ঘকাল যাবৎ ১০ থেকে ৫০ বছর বয়সী মেয়েদের ঢোকা বারণ। গত বছর সেপ্টেম্বর মাসে সুপ্রিম কোর্ট রায় দেয়, ওই নিষেধাজ্ঞা বেআইনি। তাতে অসন্তুষ্ট হন ভক্তরা। অক্টোবরে বেশ কয়েকজন মহিলা ভক্ত ওই মন্দিরে ঢোকার চেষ্টা করেন। কিন্তু ভক্তদের বাধায় তাঁদের ফিরে আসতে হয়। সুপ্রিম কোর্টের রায় খতিয়ে দেখার জন্য অনেকগুলি পিটিশন জমা পড়ে। কেরল জুড়ে আন্দোলন শুরু হয়। কংগ্রেস ও বিজেপি আলাদাভাবে আন্দোলন করতে থাকে। সুপ্রিম কোর্ট শবরীমালা নিয়ে রায় দেওয়ার ৯৫ দিন বাদে, গত ২ জানুয়ারি দুই মহিলা মন্দিরে ঢুকতে সক্ষম হন। তাঁরা ২৪ ডিসেম্বর মন্দিরের কাছাকাছি গিয়েছিলেন। কিন্তু ভক্তদের বাধায় পিছিয়ে আসেন। এরপর তাঁরা কোনও এক গোপন জায়গায় লুকিয়ে অপেক্ষা করতে থাকেন সুযোগের জন্য। ২ জানুয়ারি ভোরে পুলিশের সহায়তা নিয়ে তাঁরা মন্দিরে ঢোকেন। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ঘোষণা করেন, ৫০-এর কমবয়সী দুই মহিলা মন্দিরে প্রবেশ করেছিলেন। সুপ্রিম কোর্টের নির্দেশমতো পুলিশ তাঁদের সাহায্য করেছে। মন্দিরে ঢোকার পরে দু’জনে বাড়ি ফিরতে পারেননি। তাঁদের কোচি শহরের কাছে কোনও এক গোপন জায়গায় রাখা হয়েছিল। এর মধ্যে জানা যায়, কনকদুর্গা পেশায় সরকারি কর্মচারী। বিন্দু কান্নুর বিশ্ববিদ্যালয়ের লেকচারার। সাংবাদিকদের কনকদুর্গা বলেন, আমি জানতাম, মন্দিরে ঢোকার জন্য আমার জীবন বিপন্ন হতে পারে। আমরা গর্বিত যে, আগামী দিনে মেয়েদের ওই মন্দিরে ঢোকার পথ সহজ করতে পেরেছি। আমি আয়াপ্পানের ভক্ত তো বটেই। তাছাড়া এর সঙ্গে লিঙ্গসাম্যের প্রশ্নটিও যুক্ত। তখনই কনকদুর্গা স্বীকার করেছিলেন, তাঁর পরিবার চায় না তিনি ওই মন্দিরে ঢুকুন। পরিবারের মত না মেনেই তিনি মন্দিরের উদ্দেশে যাত্রা করেন। তাঁরা মন্দিরে প্রবেশ করেছেন শুনে কেরল জুড়ে হরতাল শুরু হয়। এতদিন লুকিয়ে থাকার পর তাঁরা ভেবেছিলেন, ভক্তদের রাগ প্রশমিত হয়েছে। এখন বাড়ি ফেরা নিরাপদ। কিন্তু বাড়িতেই আক্রমণের মুখে পড়তে হল কনকদুর্গাকে।

```