Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

এক মাস খাবার ও জল ছাড়া ঘরে বন্দি, মৃত্যু তালাকপ্রাপ্ত বধূর

দ্য ওয়াল ব্যুরো : ফোনেই তিন তালাক। তারপর মহিলাকে একমাস ঘরে আটকে রাখলেন স্বামী। বন্দি অবস্থায় খাবার তো নয়ই এমনকী একফোঁটা জলও পাননি তিনি। শেষপর্যন্ত তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু গত মঙ্গলবার তিনি মারা গিয়েছেন। মহিলার নাম রাজিয়া। 

এক মাস খাবার ও জল ছাড়া ঘরে বন্দি, মৃত্যু তালাকপ্রাপ্ত বধূর

শেষ আপডেট: 11 July 2018 10:20

দ্য ওয়াল ব্যুরো : ফোনেই তিন তালাক। তারপর মহিলাকে একমাস ঘরে আটকে রাখলেন স্বামী। বন্দি অবস্থায় খাবার তো নয়ই এমনকী একফোঁটা জলও পাননি তিনি। শেষপর্যন্ত তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু গত মঙ্গলবার তিনি মারা গিয়েছেন। মহিলার নাম রাজিয়া।  বাড়ি উত্তরপ্রদেশের বেরিলিতে। তাঁর বোন জানিয়েছেন, রাজিয়ার একটি ছ'বছরের ছেলে রয়েছে। পণের  জন্য প্রায়ই স্বামী তাঁকে মারধর করত। তারপর তিন তালাক দেয়। বাড়ির একটা ঘরে তাকে বন্ধ করে রাখে একমাস। ওই সময় খাবার তো দূরের কথা একফোঁটা জল পর্যন্ত দেয়নি। ওইভাবে একমাস রাখার পরে সে মেয়েটিকে এক আত্মীয়ের বাড়ি পৌঁছে দেয়। তাঁর বোন বলেছেন, আমি খবর পেয়েই দৌড়ে গিয়েছিলাম। পুলিশেও সব জানিয়েছিলাম।  কিন্তু পুলিশ অভিযোগ নিতে অস্বীকার করে। স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা মেরা হক-এর প্রতিষ্ঠাতা ফারহাত নাকভি জানিয়েছেন, রাজিয়ার স্বামীর নাম নাহিম। সে আগেও বিয়ে করেছিল। সেই স্ত্রীর ওপরেও একইভাবে অত্যাচার করত। প্রথমে রাজিয়াকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে তাকে লখনৌতে পাঠানো হয়। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় ফিরিয়ে আনা হয় জেলায়।

```