
শেষ আপডেট: 12 April 2023 09:43
দ্য ওয়াল ব্যুরো: আগামীকাল, ১৩ এপ্রিল, বৃহস্পতিবার রাহুল গান্ধীর (Rahul Gandhi) জন্য খুবই গুরুত্বপূর্ণ। বৃহস্পতিবার সুরাতের জেলা আদালতে (Surat Court) তাঁর সাজা মকুবের আর্জির শুনানি হওয়ার কথা। বিচারক আগামীকালই রায় ঘোষণা করে দিলে স্পষ্ট হয়ে যাবে রাহুল সাংসদ পদ ফিরে পাবেন নাকি ছুটতে হবে হাইকোর্টে।
এদিকে সুরাতের মতো একই মামলায় বুধবার রাহুলের হাজির থাকার কথা ছিল পাটনার এমএলএ-এমপি আদালতে। কিন্তু তিনি পাটনা যাননি।
তাঁর আইনজীবী জানান, সুরাতের মামলা নিয়ে তিনি ব্যস্ত। পাটনার আদালতের বিচারক রাহুলকে ২৫ এপ্রিল হাজির হতে নির্দেশ দিয়েছেন। বিচারক বলেছেন, ওই দিন রাহুলকে হাজির হতেই হবে আদালতে।
মোদী পদবিধারীদের নিয়ে রাহুলের বিতর্কিত মন্তব্যের বিরুদ্ধে পাটনায় মানহানির মামলা করেন বিহারের বিজেপি নেতা তথা রাজ্যের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদী। সুরাতেও একই অভিযোগে মামলা হয়েছিল। সেই মামলায় সুরাতের নিম্ন আদালত তাঁকে দু বছর কারাবাসের সাজা দিয়েছে। তার জেরে তাঁর সাংসদ পদ খারিজ হয়ে হয়ে গেছে। আগামীকালের রায়ের উপর চলতি লোকসভায় রাহুলের ফেরা না ফেরা অনেকটাই নির্ভর করছে।
গৃহ অশান্তিতে জেরবার কর্নাটক বিজেপি, প্রার্থী না করায় দল ছাড়লেন প্রাক্তন উপমুখ্যমন্ত্রী