Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটো

'রাজ্যের তো বটেই, মানুষের জীবনের সার্বিক উন্নতি হবে', শালবনি থেকে বার্তা সৌরভের

সৌরভ এও আশা করেন, জিন্দল গোষ্ঠী তাঁদের বিনিয়োগ শুধু মেদিনীপুরেই আটকে রাখবেন না, বরং সারা রাজ্যেই তাঁদের প্রসার ঘটাবেন।

'রাজ্যের তো বটেই, মানুষের জীবনের সার্বিক উন্নতি হবে', শালবনি থেকে বার্তা সৌরভের

সৌরভ গঙ্গোপাধ্যায়

শেষ আপডেট: 21 April 2025 16:26

দ্য ওয়াল ব্যুরো: সোমবার শালবনিতে (Salboni) জিন্দল গোষ্ঠীর তাপবিদ্যুৎ কেন্দ্রের (Jindal Power Plant) শিলান্যাস হয়ে গেছে। উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, জিন্দল কর্তাদের সঙ্গে উপস্থিত ছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ও (Sourav Ganguly)। তিনি এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে প্রশংসায় ভরিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং জিন্দল গোষ্ঠীকে। 

তাপবিদ্যুৎ কেন্দ্র নিয়ে কথা বলতে গিয়ে সজ্জন জিন্দল বলেন, কৃষকরা যাতে উপকৃত হন সেই কথা তাঁদের বারবার বলে দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই মতোই তাঁরা কাজ এগোবেন। পাশাপাশি এখানকার স্থানীয় ছেলেমেয়েদের উন্নয়ন হয় তাই জন্য এখানে একটা ট্রেনিং স্কুল খোলা হবে, যেখানে তাদেরকে ট্রেনিং দেওয়া হবে। 

এই উদ্যোগ নিয়ে কথা বলতে গিয়ে সৌরভ বলেন, ''সজ্জন জিন্দল এবং তাঁর সংস্থাকে ধন্যবাদ কলকাতা তথা পশ্চিমবঙ্গকে বেছে নেওয়ার জন্য। আগে তাঁদের সিমেন্টের কারখানা ছিল, এখন তাপবিদ্যুৎ কেন্দ্রও হতে চলেছে। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, যেখানেই জিন্দল গোষ্ঠী বিনিয়োগ করেছে, সেখান শুধু কর্মসংস্থান হয়নি, এলাকার আমূল পরিবর্তন করে দেন তাঁরা। তাই আমি নিশ্চিত আগামী ৫ বছরের মধ্যে মেদিনীপুরের শালবনির ব্যাপক পরিবর্তন ঘটবে। এলাকার আরও উন্নতি হবে।'' 

এই প্রকল্পের শিলান্যাস করে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, ''এটা বাংলার জন্য ঐতিহাসিক প্রকল্প। এর আগে রাজ্যে এমনটা কখনও হয়নি।'' আগামী দিনে শিল্পের ক্ষেত্রে বাংলা আরও কতটা উন্নতি করতে চলেছে তার একটা হিসেবও দেন মুখ্যমন্ত্রী।

শালবনির কারখানা প্রসঙ্গে সৌরভেরও বক্তব্য, ''আমি যখন আজ আসছিলাম তখন শুধু সিমেন্ট প্ল্যান্ট দেখেনি। আমি ডানদিকে খেলার মাঠ দেখেছি আর যারা এখানে কাজ করে তাঁদের জন্য ভিতরে খেলার মাঠ দেখেছি। তাই বলতে পারি এটা শুধু কারখানা তৈরি বা উৎপাদনের বিষয় নয়, রাজ্যের সার্বিক উন্নতি হবে, মানুষের জীবনের উন্নতি হবে এই প্রকল্পের জন্য।'' সৌরভ এও আশা করেন, জিন্দল গোষ্ঠী তাঁদের বিনিয়োগ শুধু মেদিনীপুরেই আটকে রাখবেন না, বরং সারা রাজ্যেই তাঁদের প্রসার ঘটাবেন।   

সম্প্রতি রাজ্যে ৬টি ইকোনমিক করিডোর তৈরি হয়েছে। ডেউচা-পাঁচামিতে বিশাল কোল ব্লক তৈরি হচ্ছে। সেখানে আরও ১ লক্ষ কর্মসংস্থান হবে বলে সোমবারের অনুষ্ঠান থেকে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর পাশাপাশি আগামী ৩০ তারিখ দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন হবে। পুরুলিয়ার রঘুনাথপুরে পাঁচটি বড় কোম্পানি বিনিয়োগ করবে। ফলে আগামী কয়েক বছরে প্রচুর মানুষ কাজ পেতে চলেছেন বলে আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। 


```