Date : 16th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
১৬-তে বিয়ে, থেমেছিল পড়াশোনা! অত্যাচারে সন্তান নিয়ে ঘর ছাড়া মেয়েটির সই আজ ভাগ্য লেখে গোটা শহরেরবিয়ের বিতর্ক পিছু ছাড়েনি, এদিকে নববর্ষে সকলের মন জয় করলেন হিরণের দ্বিতীয় স্ত্রী ঋতিকাডিলিমিটেশন বিলের কপি পোড়ালেন স্ট্যালিন, আসন সংখ্যা অপরিবর্তিত রেখে মহিলা সংরক্ষণ চায় কংগ্রেসIPL 2026: জয়ের মধ্যে ইতিহাস কোহলির! ছক্কার রেকর্ডে রাহুলকে টপকে নতুন মাইলস্টোন'বেয়াদপদের এই ভাষাতেই উত্তর দিতে হয়', বালিতে তৃণমূল কর্মীদের দিকে তেড়ে যাওয়া নিয়ে সাফাই শুভেন্দুরআইপিএল-ঝড়েও টপে ‘পরিণীতা’, টিআরপি তালিকায় এবার বদলের হাওয়া ৮টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তবু সঞ্চয় সামান্য—ভোটের আগে নজরে সায়ন্তিকার সম্পত্তির পরিমাণমস্তিষ্কে জমাট বাঁধা রক্ত, যে কোনও মুহূর্তে ব্রেন স্ট্রোক হতে পারে কাম্বলির! বক্তব্য চিকিৎসকদেরলাহোরে লস্কর প্রতিষ্ঠাতা আমির হামজাকে গুলি ‘অজ্ঞাতপরিচয়’দের, আশঙ্কাজনক হাফিজ সইদের ‘ডান হাত’‘মা-বোনেদের সম্মান দিলেই দেশকে সম্মান জানানো হয়’, মহিলা বিল পেশের আগে বার্তা মোদীর

SIR: 'ভবানীপুরে ওঁকে জেতানোর মতো ভোটার নেই', চূড়ান্ত তালিকা প্রকাশের পর মমতাকে খোঁচা শুভেন্দুর

তথ্য বলছে, মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্র ভবানীপুরে প্রায় ১৪ হাজার ভোটারের ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। ২০২৬ সালের বিধানসভা ভোটের আগে এই পরিস্থিতি তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। 

SIR: 'ভবানীপুরে ওঁকে জেতানোর মতো ভোটার নেই', চূড়ান্ত তালিকা প্রকাশের পর মমতাকে খোঁচা শুভেন্দুর

মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 28 February 2026 21:30

দ্য ওয়াল ব্যুরো: পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের (West Bengal Assembly Elections 2026) কার্যত দামামা শনিবারই বেজে গেছে। এসআইআর প্রক্রিয়া (West Bengal SIR) শেষে প্রকাশিত হয়েছে রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা (WB Final Voter List)। আর সেই তালিকা সামনে আসতেই রাজনৈতিক তরজা নতুন মাত্রা পেয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বিশেষত ভবানীপুর কেন্দ্রের তথ্য তুলে ধরে তীব্র আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee)।

তথ্য বলছে, মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্র ভবানীপুরে (Bhawanipore) প্রায় ১৪ হাজার ভোটারের ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। ২০২৬ সালের বিধানসভা ভোটের আগে এই পরিস্থিতি তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। শুভেন্দুর দাবি, “ওঁকে জেতানোর মতো ভোটার ভবানীপুরে আর নেই।”

ভোটার তালিকা (WB Final Voter List) থেকে নাম বাদ পড়া প্রসঙ্গে তিনি জানান, প্রায় ১০ হাজার ভোটার ইতিমধ্যেই বিচারব্যবস্থার দ্বারস্থ হয়েছেন। তাঁদের মধ্যে প্রায় ৯ হাজার মুসলমান বলেও মন্তব্য করেন তিনি। শুভেন্দুর প্রশ্ন, কারা তাঁদের রক্ষা করবে? আগে প্রমাণ দিক, তারপর দাবি তুলুক।

রাজ্য জুড়ে বাদ পড়া নামের পরিসংখ্যান নিয়েও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন বিরোধী দলনেতা। তাঁর কথায়, প্রথম দফায় প্রায় ৫৮ লক্ষ নাম তালিকা থেকে বাদ গিয়েছে। অনুপস্থিতি-সহ অন্যান্য কারণে আরও ৫ থেকে ৬ লক্ষ নাম ছাঁটাই হয়েছে বলে দাবি তাঁর। পাশাপাশি প্রায় ৬৫ লক্ষ নাম এখনও বিবেচনাধীন রয়েছে। যদিও এ নিয়ে তাঁর কাছে আরও তথ্য রয়েছে বলে উল্লেখ করলেও তা প্রকাশ্যে আনেননি।

এই সমস্ত পরিসংখ্যান সামনে রেখে শুভেন্দুর ইঙ্গিত, আসন্ন নির্বাচনে ভবানীপুরে মুখ্যমন্ত্রীর লড়াই মোটেও সহজ হবে না। ভোটার তালিকার পুনর্বিন্যাস রাজনৈতিক সমীকরণে কতটা প্রভাব ফেলবে, তা নিয়ে জল্পনা ইতিমধ্যেই শুরু হয়েছে।

চূড়ান্ত তালিকা ঘিরে শাসক-বিরোধী তরজা আরও তীব্র হওয়ার সম্ভাবনাই এখন প্রবল। ভবানীপুরকে কেন্দ্র করে যে রাজনৈতিক লড়াই জমে উঠছে, তা আগামী দিনে রাজ্য রাজনীতির অন্যতম আলোচিত অধ্যায় হতে পারে।

উল্লেখ্য কমিশনের পরিসংখ্যান অনুযায়ী, এসআইআর কর্মসূচি শুরুর আগে ভবানীপুর কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ছিল ২ লক্ষ ৬ হাজার ২৯৫। এরপর খসড়া তালিকা প্রকাশের সময় ৪৪ হাজার ৪৭০টি নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়, যার ফলে খসড়ায় নাম দাঁড়ায় ১ লক্ষ ৬১ হাজার ৫২৫ জন।

শনিবার প্রকাশিত চূড়ান্ত তালিকায় দেখা যাচ্ছে, আরও ২ হাজার ৩২৪ জনের নাম তালিকা থেকে পুরোপুরি মুছে ফেলা হয়েছে। এর ফলে ভবানীপুর কেন্দ্রে বর্তমানে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১,৫৯,২০১ জন। খসড়া তালিকার তুলনায় চূড়ান্ত তালিকায় নাম কমেছে প্রায় আড়াই হাজার।

এই চূড়ান্ত তালিকা প্রকাশের পরেও ভবানীপুর কেন্দ্রে এখনও ১৪ হাজার ১৫৪ জনের নাম ‘বিচারাধীন’ (Adjudication) অবস্থায় রয়েছে। অর্থাৎ, ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া শেষ হয়ে গেলেও এই বিপুল সংখ্যক ভোটারের নাম আদৌ তালিকায় থাকবে কি না, তা নিয়ে এখনও যাচাই প্রক্রিয়া চলছে।


```