Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

আকাশ পরিষ্কার থাকলেও চলবে দাবদাহ, বৃষ্টির সম্ভাবনা নেই বঙ্গে, পারদ উঠবে ২-৪ ডিগ্রি

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে গরমও। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তীব্র গরমের দাপট অব্যাহত। শনিবার দক্ষিণবঙ্গের চারটি জেলায় তাপপ্রবাহের হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

আকাশ পরিষ্কার থাকলেও চলবে দাবদাহ, বৃষ্টির সম্ভাবনা নেই বঙ্গে, পারদ উঠবে ২-৪ ডিগ্রি

ফাইল চিত্র

শেষ আপডেট: 30 March 2025 10:55

দ্য ওয়াল ব্যুরো: বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে গরমও। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তীব্র গরমের দাপট অব্যাহত। শনিবার দক্ষিণবঙ্গের চারটি জেলায় তাপপ্রবাহের হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, ঈদের দিনও রাজ্যের প্রায় সব জেলাতেই বজায় থাকবে ‘হট-ডে’ পরিস্থিতি। যদিও মঙ্গলবার থেকে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের উষ্ণতা স্বাভাবিকের তুলনায় বেশি থাকবে।  

আজ, রবিবারও দক্ষিণবঙ্গের চারটি জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমানে আগামী ২৪ ঘণ্টায় প্রচণ্ড গরম অনুভূত হবে। সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩-৫ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকবে। কলকাতায় পারদ ৩৬-৩৮ ডিগ্রির আশপাশে থাকতে পারে, পশ্চিমাঞ্চলে তা পৌঁছতে পারে ৪০ ডিগ্রি পর্যন্ত।  

রাতের তাপমাত্রাও তুলনামূলকভাবে বেশি থাকবে, যার ফলে গরমের অস্বস্তি আরও বাড়বে। তবে মঙ্গলবার থেকে সামান্য স্বস্তি মিলতে পারে, শুক্রবারের মধ্যে তাপমাত্রা ২-৩ ডিগ্রি কমার সম্ভাবনা রয়েছে। দার্জিলিঙের পার্বত্য এলাকায় আজ ও সোমবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গের অন্যান্য জেলায় শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। আগামী ৪-৫ দিন এই অঞ্চলের তাপমাত্রায় তেমন কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।  

রাজধানী শহরে গরমের অস্বস্তি চরমে পৌঁছেছে। দিনের বেলায় তীব্র রোদ ও দাবদাহ পরিস্থিতি বিরাজ করছে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৬ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ২৬ থেকে ৯১ শতাংশ, যা আর্দ্রতা জনিত অস্বস্তি আরও বাড়াবে। মঙ্গলবার থেকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা কমতে পারে, তবে রাতের উষ্ণতা কমার সম্ভাবনা খুবই কম।  

ওড়িশায় শুক্রবার থেকে রবিবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কবার্তা জারি রয়েছে। গুজরাট, আসাম, মেঘালয় ও ত্রিপুরাতেও গরম ও আর্দ্র আবহাওয়া থাকবে। অন্ধ্রপ্রদেশ ও কর্নাটকে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে, সঙ্গে বইতে পারে ৩০-৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া। দক্ষিণবঙ্গে গরমের তীব্রতা অব্যাহত থাকবে, ঈদের দিনও মিলবে না স্বস্তি। কলকাতাসহ রাজ্যের অধিকাংশ জায়গায় বজায় থাকবে ‘হট-ডে’ পরিস্থিতি। 

উত্তরবঙ্গের কিছু অংশে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও সামগ্রিকভাবে আবহাওয়া শুষ্কই থাকবে। তবে মঙ্গলবার থেকে দিনের তাপমাত্রা একটু কমতে পারে, যদিও রাতের গরম অব্যাহত থাকবে। আপাতত কয়েকদিন গরম থেকে কোনো রেহাই নেই বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর।


```