Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই, রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর! দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণ

একাদশ শ্রেণির পরীক্ষা কবে, স্কুলগুলিকে সময় বেঁধে দিল সংসদ

একাদশ থেকে দ্বাদশ শ্রেণিতে ওঠার পরীক্ষা এবার স্কুলগুলিকেই নিতে হবে, উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ আগেই দিয়েছিল। এবার পরীক্ষা শেষ করার সময়ও বেঁধে দিল সংসদ।

একাদশ শ্রেণির পরীক্ষা কবে, স্কুলগুলিকে সময় বেঁধে দিল সংসদ

ফাইল ছবি

শেষ আপডেট: 5 December 2023 00:02

দ্য ওয়াল ব্যুরো: একাদশ থেকে দ্বাদশ শ্রেণিতে ওঠার পরীক্ষা এবার স্কুলগুলিকেই নিতে হবে, উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ আগেই দিয়েছিল। এবার পরীক্ষা শেষ করার সময়ও বেঁধে দিল সংসদ। সূত্রের খবর, প্রত্যেক স্কুলকে ২০ মার্চের মধ্যে শেষ করতে হবে একাদশ শ্রেণির পরীক্ষা। 

এতদিন উচ্চমাধ্যমিকে যেদিন যে বিষয়ের পরীক্ষা হত সেদিনই একাদশ থেকে দ্বাদশ শ্রেণিতে ওঠার পরীক্ষাও হত। সংসদই পরীক্ষার প্রশ্নপত্র ঠিক করে দিত। পরীক্ষা নেওয়ার ভার থাকত তাদের ওপরই। কিন্তু ২০২৪ সাল থেকে সেই ছবি পাল্টে যাচ্ছে।

সংসদ জানিয়েছে, এবার উচ্চমাধ্যমিক পরীক্ষার সূচিতে কিছু বদল করা হয়েছে। আগে সকাল ১০টা থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা নেওয়া হত। আর দ্বিতীয় হাফে হত একাদশ শ্রেণির পরীক্ষা। এবছর থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষার সময় পিছিয়ে দেওয়া হয়েছে। পরীক্ষা শুরু হবে বেলা ১২টা থেকে। শেষ হবে দুপুর সওয়া তিনটেতে। 

এই কারণেই একইদিনে উচ্চমাধ্যমিক পরীক্ষা নেওয়া সম্ভব নয় বলে জানিয়েছিল সংসদ। শুধু তাই নয়, স্কুলকেই পরীক্ষার দায়িত্ব নিতে হবে, তাও জানানো হয়। 

পরের বছরেই লোকসভা নির্বাচন রয়েছে। জাতীয় নির্বাচন কমিশন এখনও ভোটের নির্ঘণ্ট জানায়নি। তবে মনে করা হচ্ছে এপ্রিল-মে মাসের মধ্যেই ভোট করাবে কমিশন। তা যদি হয়, তবে নির্বাচন শুরু হওয়ার আগেই সব পরীক্ষা শেষ করতে হবে। সবদিক ভাবনা চিন্তা করেই একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার সময় বেঁধে দিল সংসদ।


```