Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

WB Madhyamik Result 2025: মেধা তালিকায় নরেন্দ্রপুরের তিন পড়ুয়া, উঠে এল কাশ্মীর প্রসঙ্গও

'দেশ এর বদলা নিক। ওদের যোগ্য জবাব দিক।'- মেধাবীদের প্রতিক্রিয়ায় উঠে এল কাশ্মীরের প্রসঙ্গও।

WB Madhyamik Result 2025: মেধা তালিকায় নরেন্দ্রপুরের তিন পড়ুয়া, উঠে এল কাশ্মীর প্রসঙ্গও

নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের পড়ুয়ারা।

শেষ আপডেট: 2 May 2025 11:04

দ্য ওয়াল ব্যুরো: প্রতিবারের মতো এবারও মাধ্যমিকের মেধা তালিকায় একাধিক স্থানে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের পড়ুয়ারা (Narendrapur Ramakrishna Mission)। এবারে প্রথম দশের মধ্যে নাম রয়েছে মিশনের তিন পড়ুয়ার।

এদের মধ্যে যুগ্মভাবে পঞ্চম হয়েছে চৌধুরী মোহাম্মদ আসিফ ও সোম তীর্থ করণ। দুজনেরই প্রাপ্ত নম্বর ৬৯১। অষ্টম স্থানে রয়েছে পুষ্পক রত্নম। পুষ্পক বিহারের বাসিন্দা।

মেধাবী পড়ুয়াদের কথায়, পরিবারের সাহায্য আর শিক্ষকদের গাইডেন্স, সর্বোপরি মিশনের পরিবেশ আমাদের এই সাফল্য এনে দিয়েছে।

পুষ্পক বিহারের বাসিন্দা। আগামী দিনে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে চাই সে। উচ্চ শিক্ষিত হয়ে নিজেকে জীবনে প্রতিষ্ঠিত করার পাশাপাশি কাশ্মীরের ঘটনা নিয়েও নিজের প্রতিক্রিয়া জানিয়েছে পুষ্পক রত্নম। জঙ্গি হামলায় পযটক মৃত্যুর তীব্র নিন্দা করে পুষ্কক বলে, "যেভাবে পাকিস্তান বারে বারে ভারতের মাটিকে রক্তাক্ত করছে, তাতে আমি চাই দেশ এর বদলা নিক। ওদের যোগ্য জবাব দিক।" 

এ বছর পরীক্ষা শেষের ৭০ দিনের মাথায় মাধ্যমিকের ফল প্রকাশ হয়েছে। পাশ করেছে ৮৬.৫৬ শতাংশ পরীক্ষার্থী, যা গত বছরের তুলনায় সামান্য বেশি। গত বছর পাশের হার ছিল ৮৬.৩১ শতাংশ। পাশের হারে জেলার হিসেবে শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর। এরপর রয়েছে কালিম্পং, কলকাতা এবং পশ্চিম মেদিনীপুর।  এবার পরীক্ষা দিয়েছেন ৯,৬৯,৪২৫ জন। গত বছরের তুলনায় এবছর ৬২ হাজারের বেশি ছাত্রছাত্রী মাধ্যমিক দিয়েছে।


```