Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটো

WB Madhyamik Result 2025: মেধা তালিকায় সিংহভাগ জেলার পড়ুয়ারা, দারুণ ফল উত্তর থেকে দক্ষিণে

মেধাতালিকার সিংহভাগ দখল করে রয়েছে বিভিন্ন জেলার ছেলেমেয়েরা। প্রথম-দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীও জেলারই ছেলে।

WB Madhyamik Result 2025: মেধা তালিকায় সিংহভাগ জেলার পড়ুয়ারা, দারুণ ফল উত্তর থেকে দক্ষিণে

শেষ আপডেট: 2 May 2025 13:01

দ্য ওয়াল ব্যুরো: এবারও মাধ্যমিকে নজরকাড়া ফল করল জেলার ছাত্র-ছাত্রীরা। মেধাতালিকার সিংহভাগ দখল করে রয়েছে বিভিন্ন জেলার ছেলেমেয়েরা। প্রথম-দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীও জেলারই ছেলে। ৯৯.৪৬ শতাংশ নম্বর পেয়ে প্রথম হয়েছে উত্তর দিনাজপুরের ছাত্র আদৃত সরকার। আদৃত রায়গঞ্জ করোনেশন উচ্চ বিদ্যালয় থেকে এ বছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। ভাল ফল আশা করলেও একেবারে প্রথম হবে, ভাবেনি আদৃত। কঠোর অধ্যাবসাতেই এমন সাফল্য বলে মনে করেন তার বাবা-মা-শিক্ষক-শিক্ষিকারা। 

দ্বিতীয় ও তৃতীয় স্থানও জেলার ছাত্র-ছাত্রীদেরই দখলে। মালদহে রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের ছাত্র অনুভব বিশ্বাস ও বাঁকুড়ার ছাত্র সৌম্য পাল যুগ্মভাবে দ্বিতীয় হয়েছে। দুজনেরই প্রাপ্ত নম্বর ৬৯৪। সৌম্য বাঁকুড়ার বিষ্ণুপুর হাইস্কুলের ছাত্র। মাধ্যমিকের ফলে এবার বাঁকুড়ার জয়জয়াকার। এই জেলার মেয়ে ঈশানী চক্রবর্তী দখল করেছে মেধা তালিকায় তৃতীয় স্থান। কোতুলপুর সরোজবাসিনী বালিকা বিদ্যালয়ের এই ছাত্রীর প্রাপ্ত নম্বর ৬৯৩। গোরাসোলে মুরলীধর হাইস্কুলের ছাত্র রুদ্রনীল সামন্তও ৬৯০ নম্বর পেয়ে ষষ্ঠস্থানে। বাঁকুড়া মিশন গার্লস হাইস্কুলের ছাত্রী দেবাদ্রিতা চক্রবর্তী ৬৮৯ নম্বর পেয়ে সপ্তম স্থান দখল করেছে।

মেধাতালিকায় নাম রয়েছে বর্ধমানের ৬ ছাত্র ছাত্রীর। ৬৯২ নম্বর পেয়ে চতুর্থ স্থান অধিকার করেছে কেতুগ্রামের নিরল হাইস্কুলের ছাত্র মহম্মদ সেলিম। সপ্তম স্থান অধিকার করেছে আউশগ্রামের অমরারগড় হাইস্কুলের ছাত্র সৌরীন রায়। প্রাপ্ত নম্বর ৬৮৯। অষ্টম স্থান অধিকার করেছে বর্ধমান বিদ্যার্থী ভবন গার্লস হাইস্কুলের ছাত্রী পাপড়ি মণ্ডল। তার প্রাপ্ত নম্বর - ৬৮৮।

কালনার কাঁকুড়িয়া দেশবন্ধু হাইস্কুলের ছাত্র ময়ূখ বসু ও বর্ধমান মিউনিসিপ্যাল হাইস্কুলের ছাত্র যুগ্মভাবে নবম স্থান অধিকার করেছে। দুজনের প্রাপ্ত নম্বর ৬৮৭। জেলার আরও এক ছাত্রীর নাম রয়েছে মেধা তালিকায়। মঙ্গলকোটের কাশেমনগর বিএনটিপি গার্লস হাইস্কুলের ছাত্রী স্বাগতা সরকার। স্বাগতা পেয়েছে  ৬৮৬ নম্বর। মেধা তালিকায় জায়গা করে নিয়েছে হুগলি-উত্তর ২৪ পরগনা- পূর্ব মেদিনীপুর সহ একাধিক জেলার ছাত্রছাত্রীরা।


```