
শেষ আপডেট: 23 May 2022 10:29
দ্য ওয়াল ব্যুরো: চিড়িয়াখানায় নিত্যদিন বন্য জন্তুদের দেখাশোনার ভার রয়েছে কর্মীদের কাঁধে। পশুদের নিয়মিত খাওয়ানো, রোগ হলে চিকিৎসা করা, সবটাই হাসিমুখে করেন চিড়িয়াখানার কর্মীরা। কিন্তু তাই বলে এই বুনো জন্তুরা কি আর ‘পোষা’ হয়ে যায়? বনের পশুরা তো পোষ মানে না কখনওই। সম্প্রতি সেটাই হাড়ে হাড়ে টের পেলেন এক ব্যক্তি। হিংস্র সিংহকে ‘আদর’ করতে গিয়ে আঙুলটাই খোয়াতে হল তাঁকে (Viral Video)।
আরও পড়ুন: রূপঙ্করের বাড়ির চিমনি ফেটে দাউদাউ আগুন! রান্নাঘরে হুলুস্থূল
ঘটনাটি ঘটেছে জামাইকার একটি চিড়িয়াখানায়। সেখানকার এক কর্মী সিংহের খাঁচার সামনে কেরামতি দেখাতে গিয়েছিলেন (Viral Video)। সিংহ যেন পোষ মানা কুকুর, তিনি খাঁচার ভিতর হাত ঢুকিয়ে সিংহটিকে আদর করতে গেছিলেন। চেয়েছিলেন মাথায় হাত বুলিয়ে দিতে।
কিন্তু এমন আদুরে অত্যাচার পশুরাজ মেনে নেবে কেন! চিড়িয়াখানার ওই কর্মীর হাত কামড়ে ধরেছে সে। টেনে ছিঁড়ে দিয়েছে তাঁর আঙুল। প্রাণটা কোনওমতে বাঁচিয়ে ফিরতে পেরেছেন তিনি। আর এই গোটা ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় (Viral Video)।
ভিডিওটিতে দেখা গেছে কীভাবে সিংহের খাঁচার ভিতর হাত ঢুকিয়ে তাকে আদর করতে গিয়েছিলেন ওই ব্যক্তি। তারপর বিরক্ত হয়ে সিংহটি তাঁর হাত কামড়ে ধরে। হাত ছাড়ানোর জন্য বেশ কিছুক্ষণ কসরৎ করেন ওই কর্মী। কিন্তু সিংহ কিছুতেই তাঁর হাত ছাড়েনি। এরপর অনেক কষ্টে খাঁচার মধ্যে থেকে হাত বের করে এনেছেন তিনি, কিন্তু টানাটানিতে খোয়া গেছে একটা আঙুল। দ্রুত ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এরপর। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।