Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডোর এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

কলকাতায় মানেকা-বরুণ! একুশের মঞ্চে তৃণমূলে যোগ?

দ্য ওয়াল ব্যুরো: কলকাতায় এসে পৌঁছেছেন বরুণ গান্ধী (Varun Gandhi) ও মানেকা গান্ধী (Maneka Gandhi)। বৃহস্পতিবার সকালেই শহরে পা দিয়েছেন তাঁরা। এই খবর চাউর হতেই শুরু হয়েছিল জোর জল্পনা। তাহলে কি একুশের মঞ্চে তৃণমূলে (TMC) যোগ দিচ্ছেন তাঁরা?

কলকাতায় মানেকা-বরুণ! একুশের মঞ্চে তৃণমূলে যোগ?

শেষ আপডেট: 21 July 2022 07:42

দ্য ওয়াল ব্যুরো: কলকাতায় এসে পৌঁছেছেন বরুণ গান্ধী (Varun Gandhi) ও মানেকা গান্ধী (Maneka Gandhi)। বৃহস্পতিবার সকালেই শহরে পা দিয়েছেন তাঁরা। এই খবর চাউর হতেই শুরু হয়েছিল জোর জল্পনা। তাহলে কি একুশের মঞ্চে তৃণমূলে (TMC) যোগ দিচ্ছেন তাঁরা? যদিও বেলা একটা পর্যন্ত তৃণমূলের মঞ্চে তাঁদের দেখা যায়নি।

এ ব্যাপারে তৃণমূল (TMC) সূত্রে তেমন কিছু জানা যায়নি। তবে এমন দিনে বিজেপির এই দুই সাংসদ কলকাতায় পা রেখেছেন, তাতে কৌতূহল তৈরি হয়েছে।

একুশের সমাবেশে ভোর থেকেই ব্যস্ততা তুঙ্গে, বাড়ছে ভিড়, ধর্মতলামুখী একাধিক মিছিল

মানেকা গান্ধী ২০১৯-এর লোকসভা ভোটে উত্তরপ্রদেশের সুলতানপুর থেকে জিতেছিলেন। ছেলে বরুণ জিতেছিলেন পিলিভিট থেকে। পর্যবেক্ষকরা বলছিলেন, বৃহস্পতিবারের বারবেলায় যদি সত্যিই গান্ধী পরিবারের মা-ছেলে তৃণমূলে সামিল হতেন তাহলে যোগীরাজ্যের বিজেপিতেও ভাঙন ধরিয়ে দিতে পারত তৃণমূল।

গত কয়েক মাস ধরেই বরুণ গান্ধী কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে সরব। শুধু তাই নয়, ২০১৯-এর লোকসভা ভোটের আগে এমন সব মন্তব্য করতেন সঞ্জয় গান্ধীর পুত্র তাতে জাতীয় রাজনীতিতে এই জল্পনা তৈরি হয়েছিল, বিজেপি টিকিট দেবে তো?

কেন্দ্রীয় বিজেপি অবশ্য টিকিট থেকে বঞ্চিত করেনি মা-ছেলেকে। গেরুয়া শিবিরের টিকিটে জিতেছিলেন দু’জনই। কিন্তু গত কয়েক মাস ধরে ধারাবাহিকভাবে কেন্দ্রীয় সরকারের সমালোচনা চালিয়ে যাচ্ছেন বরুণ। সম্প্রতি নিত্যপ্রয়োজনীয় জিনিসে অতিরিক্ত জিএসটি চাপানোর সিদ্ধান্ত নিয়ে রাহুল গান্ধীর থেকেও ঝাঁঝাল আক্রমণ শানিয়েছিলেন। আর এদিন যখন বিজেপি বিরোধী স্বর আরও সপ্তমে তুলতে জমাট বাঁধছে ধর্মতলা তখন কলকাতায় পৌঁছলেন মানেকা এবং বরুণ গান্ধী।


```