Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

কাকতালীয় ব্যাপার! প্রিয়ঙ্কা গান্ধীর নিরাপত্তাহানি নিয়ে রাজ্যসভায় বললেন অমিত

দ্য ওয়াল ব্যুরো : কিছুদিন আগে কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধী ও তাঁর পরিবারের সকলের এসপিজি নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে। গত ২৫ নভেম্বর প্রিয়ঙ্কার বাড়িতে একটি গাড়ি আচমকাই ঢুকে পড়ে। নিরাপত্তার দায়িত্বে থাকা সিআরপিএফ কর্মীরা গাড়িটিকে থামাননি। কং

কাকতালীয় ব্যাপার! প্রিয়ঙ্কা গান্ধীর নিরাপত্তাহানি নিয়ে রাজ্যসভায় বললেন অমিত

শেষ আপডেট: 3 December 2019 13:15

দ্য ওয়াল ব্যুরো : কিছুদিন আগে কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধী ও তাঁর পরিবারের সকলের এসপিজি নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে। গত ২৫ নভেম্বর প্রিয়ঙ্কার বাড়িতে একটি গাড়ি আচমকাই ঢুকে পড়ে। নিরাপত্তার দায়িত্বে থাকা সিআরপিএফ কর্মীরা গাড়িটিকে থামাননি। কংগ্রেস ওই ঘটনাটিকে 'নিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের গলদ' বলে চিহ্নিত করেছে। কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মঙ্গলবার রাজ্যসভায় বলেছেন, ঘটনাটি আপতিক। আসলে ওই সময় প্রিয়ঙ্কার বাড়িতে তাঁর দাদা রাহুল গান্ধীর আসার কথা ছিল। নিরাপত্তা রক্ষীরা ভেবেছিলেন, তিনিই এসেছেন। তাই গাড়িটিকে থামাননি। পরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ওই ঘটনার উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তিনজন নিরাপত্তাকর্মীকে সাসপেন্ড করা হয়েছে। এদিন এসপিজি আইন সংশোধন নিয়ে রাজ্যসভায় বিতর্ক হয়। অমিত শাহ বলেন, "একটা সময় আসবে যখন হয়তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিও এসপিজি কভার পাবেন না। প্রধানমন্ত্রী হিসাবে তাঁর মেয়াদ ফুরোনর পর পাঁচ বছর পর্যন্ত তিনি এসপিজি কভার পাবেন।" অমিত শাহ জানিয়ে দেন, এখন কেবলমাত্র প্রধানমন্ত্রী এসপিজি নিরাপত্তা পেয়ে থাকেন। তাঁর দাবি, গান্ধী পরিবারের নিরাপত্তায় কোনও গলদ নেই। তিনি বলেন, "দেশের প্রতিরক্ষামন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, উপরাষ্ট্রপতি ও রাষ্ট্রপতি যে নিরাপত্তা পেয়ে থাকেন, গান্ধী পরিবারের সদস্যরাও তাই পান। যে রক্ষীরা একসময় এসপিজিতে ছিলেন, তাঁদেরই গান্ধী পরিবারের নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়।" ২৫ নভেম্বর প্রিয়ঙ্কা গান্ধীর বাড়ির গেট পেরিয়ে যে গাড়িটি ঢুকে পড়েছিল, তার মালিক কংগ্রেস কর্মী সারদা ত্যাগী। গাড়িতে তিনি বাদে ছিলেন আরও তিনজন। তাঁরা বলেন, প্রিয়ঙ্কা গান্ধীর সঙ্গে ছবি তুলতে চান। সেজন্য উত্তরপ্রদেশ থেকে গাড়ি চালিয়ে এতদূর এসেছেন।

```