Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটো

ফের শুটআউট বাংলায়! আসামিকে জেলে ফেরানোর সময়ে উত্তর দিনাজপুরে গুলিবিদ্ধ ২ পুলিশকর্মী

গোয়ালপোখরের পাঞ্জিপাড়ায় এই গুলি চালানোর ঘটনা ঘটেছে। কে বা কারা গুলি চালিয়েছে তা এখনও স্পষ্ট নয়।

ফের শুটআউট বাংলায়! আসামিকে জেলে ফেরানোর সময়ে উত্তর দিনাজপুরে গুলিবিদ্ধ ২ পুলিশকর্মী

গুলিবিদ্ধ পুলিশকর্মী - নিজস্ব ছবি

শেষ আপডেট: 15 January 2025 18:08

দ্য ওয়াল ব্যুরো: ইসলামপুর আদালত থেকে রায়গঞ্জে ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল দুই আসামিকে। মাঝ রাস্তায় আচমকা চলল গুলি! এই ঘটনায় আহত হয়েছেন দুই পুলিশকর্মী। উত্তর দিনাজপুরের গোয়ালপোখরের পাঞ্জিপাড়ায় এই গুলি চালানোর ঘটনা ঘটেছে। কে বা কারা গুলি চালিয়েছে তা এখনও স্পষ্ট নয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, রায়গঞ্জ ফেরার সময়ে মাঝ রাস্তায় আসামি বাথরুমে যেতে চেয়েছিল। তাই পুলিশের গাড়ি দাঁড়িয়েছিল। গাড়ি থেকে পুলিশ নামতেই তাঁদের ওপর হামলা হয়। দুই পুলিশকর্মীর মধ্যে একজনের দুটি গুলি লেগেছে, অন্যজনের একটি। আর এই ঘটনায় সাজ্জাদ আলম বলে এক আসামি পালিয়ে গেছে বলে জানা গেছে। যদিও পুলিশ এ ব্যাপারে কোনও প্রতিক্রিয়া দেয়নি। গুলিবিদ্ধ দুই পুলিশকর্মীর নাম নীলকান্ত সরকার ও দেবেন বৈশ্য বলে খবর। 

আসামিরা নিজে পুলিশের বন্দুক কেড়ে নিয়ে গুলি চালিয়েছে নাকি তাদের কাছে আগে থেকে অস্ত্র ছিল, তা স্পষ্ট নয়। আবার এও সন্দেহ, আসামি ছিনতাই করতেই অন্য দুষ্কৃতীরা গুলি চালিয়েছে! ইতিমধ্যে গুলিবিদ্ধ পুলিশকর্মীদের ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

১২ দিন আগে মালদহের ইংরেজ বাজারে তৃণমূল নেতা দুলাল সরকারকে খুন করেছিল আততায়ীরা। এরপর গত মঙ্গলবার সকালে মালদহেই তৃণমূল নেতা বকুল শেখ খুন হন। তারপর বুধবার আবার এই শুটআউটের ঘটনা। পর পর খুনের ঘটনায় প্রশ্নের মুখে পড়ছে পুলিশের ভূমিকা। একই সঙ্গে সাধারণ মানুষও ব্যাপক আতঙ্কিত। 


```