Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

সীমান্তে ফেন্সিডিল পাচার, বিএসএফের হাতে গ্রেফতার বসিরহাটের ২ বিজেপি নেতা

সীমান্তে ফেন্সিডিল পাচার, বিএসএফের হাতে গ্রেফতার বসিরহাটের ২ বিজেপি নেতা

শেষ আপডেট: 18 October 2023 14:27

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: হাসনাবাদের ভারত-বাংলাদেশ সৈয়দপুর সীমান্তে বিএসেএফের হাতে ধরা পড়ল দুই বিজেপি নেতা। অভিযোগ, নিষিদ্ধ কাফ সিরাপ ফেন্সিডিল পাচার করছিল তারা।  

 বিএসএফ এর দাবি, দুই পাচারকারী পায়ে টানা ভ্যানে করে নিষিদ্ধ কাফ সিরাপ নিয়ে যাচ্ছিল। সেই সময় বিএসএফের ৮৫ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা তাদের পাকড়াও করে। তল্লাশি চালাতেই তাদের কাছ থেকে উদ্ধার হয় ২৪ বোতল ফেন্সিডিল ও দুটি মোবাইল ফোন। ধৃতদের নাম ভোলা দাস ও পল্টু দাস।

ধৃত ভোলা দাস টাকির নগর বিজেপির শক্তি প্রমুখ ও পল্টু দাস টাকি পুরসভার এক নম্বর ওয়ার্ড কমিটির সদস্য। এই দুই বিজেপি নেতা গ্রেফতার হওয়ায় স্বভাবতই শোরগোল পড়ে টাকি ও হাসনাবাদ জুড়ে। ধৃত দুই পাচারকারীকে বুধবার বারাসাত জেলা আদালতে তোলা হয়। ধৃতদের পাঁচ দিন পুলিশি হেফাজতে চেয়ে আবেদন জানিয়েছে হাসনাবাদ থানার পুলিশ।

ভারত-বাংলাদেশ সীমান্তে নিষিদ্ধ কাশির ওষুধ কাফ-সিরাপ পাচার নতুন কোনও ঘটনা নয়। প্রায়ই এই কাফ-সিরাপ বাংলাদেশে পাচার করতে গিয়ে বিএসএফের হাতে ধরা পড়ে পাচারকারীরা। তবে এবার এই ঘটনায় বিজেপি নেতাদের নাম জড়ানোয় হইচই পড়েছে। ধৃতদের দুজনকেই পড়ে পুলিশের হাতে তুলে দেয় সীমান্তরক্ষা বাহিনী।


```