Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

১৫ হাজার টোটোচালকের মিছিল হাওড়া ব্রিজে! অবরুদ্ধ শহরের প্রবেশপথ

১৫ হাজার টোটোচালকের মিছিল হাওড়া ব্রিজে! অবরুদ্ধ শহরের প্রবেশপথ

শেষ আপডেট: 10 October 2023 13:49

দ্য ওয়াল ব্যুরো: অভিযোগের তির পুলিশের বিরুদ্ধে। তাঁরা নাকি জোর জুলুম করে টাকা আদায় করছেন যখন তখন। না দিতে চাইলেই অন্যায়ভাবে কেস দেওয়া হচ্ছে। রোজগারের টাকা কখনও পুরোটাই, কখনও আবার তার বেশি অঙ্কের টাকা বেরিয়ে যাচ্ছে 'ঘুষ' দিতে। পুলিশের এই অত্যাচারের প্রতিবাদেই এবার পথে নামলেন জেলার টোটোচালকরা। অন্তত ১৫-১৬ হাজার টোটো এবং মোটর ভেহিকেল চালকরা এদিন মিছিলকে করে পরিবহণ ভবন অভিন বেড়িয়েছেন। তাঁদের সেই মিছিলের জেরেই অফিস টাইমে কার্যত স্তব্ধ হয়ে যায় হাওড়া ব্রিজ সহ ব্রেবোর্ন রোড, বড়বাজার সহ কলকাতায় প্রবেশের একাধিক রাস্তা। 

কিছুদিন আগেই জাতীয় সড়কে টোটোর দৌরাত্ম্য কমাতে একটি নির্দেশিকা জারি করেছিল রাজ্য পরিবহণ দফতর। তাতে বলা হয়েছিল, বড় রাস্তা কিংবা জাতীয় সড়কে টোটো চালানো যাবে না। এরপরেই 'পরিবহণ ভবন চলো' অভিযানের ডাক দেন রাজ্যজুড়ে টোটোচালকরা।

তাঁদের দাবি, গাড়ি চালানোর জন্য সরকারি লাইসেন্স দিতে হবে, সঙ্গে জাতীয় সড়কে টোটো চলাচলের অনুমতিও দিতে হবে। সেই দাবি নিয়েই মঙ্গলবার হাওড়া ব্রিজে জমায়েত করেন অন্তত ১৫ লক্ষ টোটো এবং মোটর ভ্যান চালকরা। সেখান থেকেই মিছিল করে ধর্মতলায় পরিবহণ ভবনের উদ্দেশে হাঁটতে শুরু করেন তাঁরা। 

সকাল ১১টা নাগাদ মিছিল হাওড়া ব্রিজ হয়ে ব্রেবোর্ন রোড ফ্লাইওভারে উঠতে শুরু করে। বিশাল এই মিছিলের কারণে যানজট শুরু হয়ে যায় ব্রিজ ও সংলগ্ন এলাকায়। পরপর বাস, প্রাইভেট কার, ট্যাক্সি দাঁড়িয়ে পড়তে শুরু করে। যদিও দুপুর ১টা নাগাদ ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে যান চলাচল।


```