Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণ

সহযোগিতা করছি, দ্বিতীয়বার সিবিআই তলবে সাড়া দিয়ে বললেন দেবরাজ

দেবরাজ সাংবাদিকদের বলেন, ব্যক্তিগত কিছু তথ্য এবং নথি চাওয়া হয়েছিল তাঁর কাছে।

সহযোগিতা করছি, দ্বিতীয়বার সিবিআই তলবে সাড়া দিয়ে বললেন দেবরাজ

শেষ আপডেট: 31 January 2024 13:00

দ্য ওয়াল ব্যুরো: বুধবার সকাল ১১টায় দ্বিতীয়বারের জন্য সিবিআইয়ের ডাকে সাড়া দিয়ে নিজাম প্যালেসে হাজিরা দিলেন তৃণমূলের বিধাননগর পুরসভার কাউন্সিলর তথা বিধায়ক দেবরাজ চক্রবর্তী। গত বৃহস্পতিবার তিনি সিবিআই তলবে সাড়া দিয়ে হাজিরা দিয়েছিলেন। 

বুধবার নিজাম প্যালেসে ঢোকার সময় দেবরাজ সাংবাদিকদের বলেন, ব্যক্তিগত কিছু তথ্য এবং নথি চাওয়া হয়েছিল তাঁর কাছে। সেগুলিই দিতে এসেছেন। এছাড়া তিনি আরও জানান, তদন্ত চলাকালীন এই বিষয়ে কিছু বলবেন না, তবে যা যা প্রয়োজনীয় নথি তাঁর থেকে চাওয়া হয়েছিল, তা তিনি নিয়ে এসেছেন। দেবরাজ দাবি করেন, তিনি সিবিআইয়ের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করছেন। 

নিয়োগ দুর্নীতির মামলায় দেবরাজ চক্রবর্তী এবং কলকাতা পুরসভার ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকে তলব করে সিবিআই। গত বৃহস্পতিবার তাঁরা সঠিক সময়েই হাজিরা দিয়েছিলেন নিজাম প্যালেসে। সেদিন প্রায় সাড়ে ৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর দেবরাজকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত নথি নিয়ে আসার কথা বলে হয়েছিল। বুধবার সেই নথিই নিয়ে গেছিলেন তিনি। 

গত নভেম্বর মাসে দেবরাজের দুটি বাড়িতে তল্লাশি চালিয়েছিল সিবিআই। দেবরাজ চক্রবর্তীর স্ত্রী হলেন রাজারহাটের তৃণমূল বিধায়ক তথা কীর্তন শিল্পী অদিতি মুন্সি। দমদম পার্কের বালাজি অ্যাপার্টমেন্টের ফার্স্ট ফ্লোরে তাঁর একটি গানের স্কুল ও স্টুডিও রয়েছে বলে জানা গিয়েছে। সেখানেও তল্লাশির জন্য গিয়েছিল সিবিআই। 


```