Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

বারাবনি থানায় তৃণমূলের ব্লক সভাপতির জন্মদিন পালন করছেন ওসি! বড় অভিযোগ শুভেন্দুর

থানায় গিয়ে জন্মদিনের কেক কাটেননি বলেও দাবি করেছেন অসিতবাবু। তাঁর দাবি, "শুভেন্দুকে ওর দলের নেতারা ভুল তথ্য দিয়েছেন। তারই ভিত্তিতে উনি এই কুৎসা করে গেলেন। আগামীদিনে মানুষ এর জবাব দেবে।"

বারাবনি থানায় তৃণমূলের ব্লক সভাপতির জন্মদিন পালন করছেন ওসি! বড় অভিযোগ শুভেন্দুর

শুভেন্দু অধিকারী।

শেষ আপডেট: 29 October 2024 22:46

দ্য ওয়াল ব্যুরো: সোমবারই শাসকদলের এক অনুষ্ঠানে গিয়ে সংবর্ধনা নিয়ে বিতর্কে জড়িয়েছেন মালদহের মানিকচক থানর আইসি। এবার আসানসোলের বারাবনি থানায় তৃণমূলের ব্লক সভাপতির জন্মদিন পালন করছেন ওসি! অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।

এ ব্যাপারে সোশ্যাল মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওর সত্যতা অবশ্য দ্য ওয়াল যাচাই করেনি। তাতে বারাবনি থানায় তৃণমূলের ব্লক সভাপতি অসিত সিংকে কেক কাটতে দেখা যায়। পাশে উর্দি পরে দাঁড়িয়ে আছেন থানার ওসি।

এদিন বারাবনিতে দলের এক অনুষ্ঠানে গিয়ে এ ব্যাপারে গুরুতর অভিযোগ আনেন বিরোধী দলনেতা। শুভেন্দু বলেন, "বারানতিতে ছোট ছোট মুখ্যমন্ত্রী আছেন। ওসি তাদেরকে থানায় ডেকে কেক কাটানোর ব্যবস্থা করেন, মিষ্টি খাওয়াচ্ছেন আসলে এই নেতারা তোলাবাজ। তোলাবাজ-পুলিশ মিলে মিশে একাকার হয়ে গেছে। তাই বাংলায় আইন শৃঙ্খলা বলে কিছু নেই।"

এব্যাপারে বারাবনি থানার ওসির কোনও প্রতিক্রিয়া মেলেনি। প্রতিক্রিয়া জানা যায়নি জেলা পুলিশের পদস্থ কর্তাদেরও। তবে অভিযোগ ঘিরে শোরগোল তৈরি হয়েছে রাজনৈতিক মহলে।

যদিও যার বিরুদ্ধে অভিযোগ, বারাবনির সেই ব্লক তৃণমূল সভাপতি অসিত সিং বলেন, "মানুষ ভালবেসে আমার জন্মদিন পালন করেছে। কারণ, মানুষ আমার সঙ্গে রয়েছে। এটাই বিজেপির সহ্য হচ্ছে না। তাই কুৎসা করছে।"

থানায় গিয়ে জন্মদিনের কেক কাটেননি বলেও দাবি করেছেন অসিতবাবু। তাঁর দাবি, "শুভেন্দুকে ওর দলের নেতারা ভুল তথ্য দিয়েছেন। তারই ভিত্তিতে উনি এই কুৎসা করে গেলেন। আগামীদিনে মানুষ এর জবাব দেবে।"


```