Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা

আদালত চত্বরে কাউন্সিলরকে খুনের হুমকি! টিটাগড়ে তৃণমূল কর্মী খুনের মামলায় নয়া উত্তেজনা

আদালত চত্বরে কাউন্সিলরকে খুনের হুমকি দিল টিটাগড়ে তৃণমূল কর্মী খুনে অভিযুক্ত। মঙ্গলবার এমন ঘটনাকে কেন্দ্র করে শোরগোল শুরু হয়ে যায় ব্যারাকপুর আদালত চত্বরে। 

আদালত চত্বরে কাউন্সিলরকে খুনের হুমকি! টিটাগড়ে তৃণমূল কর্মী খুনের মামলায় নয়া উত্তেজনা

শেষ আপডেট: 31 October 2023 15:26

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: আদালত চত্বরে কাউন্সিলরকে খুনের হুমকি দিল টিটাগড়ে তৃণমূল কর্মী খুনে অভিযুক্ত। মঙ্গলবার এমন ঘটনাকে কেন্দ্র করে শোরগোল শুরু হয়ে যায় ব্যারাকপুর আদালত চত্বরে। 

রবিবার দুপুরে টিটাগড়ে খুন হন আকাশ প্রসাদ নামে এক তৃণমূলকর্মী। এই ঘটনার নেপথ্যে টিটাগড় পুরসভার দুই কাউন্সিলর বিকাশ সিং ও সোনু সাউয়ের বিবাদকেই দায়ী করা হয়। সোমবার ঘটনায় অভিযুক্ত দুজনকে গ্রেফতার করা হয়েছিল। তাদের মঙ্গলবার ব্যারাকপুর কোর্টে আনা হয়। 

কোর্ট চত্বরে পুলিশের ভ্যান থেকে নামার সময় ক্ষোভে ফেটে পড়ে অর্জুন সাউ নামে এক অভিযুক্ত। সে বলে, ''কাউন্সিলর বিকাশ সিং তাঁদের খুনের মামলায় ফাঁসিয়েছে। তার বিরুদ্ধে মানহানির মামলা করব।'' এরপরে অর্জুন বলে ওঠে, ''বিকাশ সিংকে বাঁচতে দেব না।'' পুলিশের সামনেই কাউন্সিলরকে এভাবে হুমকি দিতে থাকে অর্জুন। এরপরেই তিন অভিযুক্তকে কোর্টের ভিতরে শুনানির জন্য নিয়ে যাওয়া হয়। কোর্ট চত্বরে ধৃত অভিযুক্তকে খুনের হুমকি দিতে দেখে সেখানে উত্তেজনা তৈরি হয়। সকলেই অবাক হয়ে যান। এই ঘটনা নজিরবিহীন বলে জানান আদালত চত্বরে থাকা আইনজীবী থেকে শুরু করে বিভিন্ন মামলা ও অন্যান্য কাজে আসা মানুষজন। 

এলাকা দখলকে কেন্দ্র করে দীর্ঘদিনের গন্ডগোলের অভিযোগ টিটাগড় পুরসভার দুই কাউন্সিলরের বিরুদ্ধে। বিকাশ সিং ও সোনু সাউ, দুই কাউন্সিলর ও তাঁদের অনুগামীদের মধ্যে প্রায়ই ঝামেলা লেগে থাকে। অভিযোগ, রবিবার সেই ঝামেলা তীব্র আকার নেয়। দুই গোষ্ঠীর অনুগামীদের মধ্যে বচসা, পরে মারপিট শুরু হয়। সেই সময়ই আকাশ প্রসাদ নামে ওই তৃণমূল কর্মীর মৃত্যু হয়। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আকাশ প্রসাদকে এই অভিযুক্তরা হকি স্টিক এবং উইকেট দিয়ে মেরেছিল। সেই মার সহ্য করতে না পেরেই আকাশের মৃত্যু হয়। ধৃতদের বিরুদ্ধে পুলিশ ৩০৮,৩২৪,৩২৫. ৩০২,৩৪১, ৩১৪,৩১৫ এবং ৩৪ আইপিসি ধারায় মামলা রজু করেছে। এদের মঙ্গলবার ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হয়। ধৃতদের জেরা করতে আদালতের কাছে ১৪ দিনের হেফাজতে নেওয়ার আবেদন করেছে পুলিশ। 


```