
শেষ আপডেট: 16 May 2023 02:03
দ্য ওয়াল ব্যুরো: দিল্লির চিড়িয়াখানায় (Delhi Zoo) ছানা (Tiger Cubs) প্রসব করল এক রয়্যাল বেঙ্গল টাইগার! গত ১৮ বছরের মধ্যে এই প্রথম এমন ঘটনা ঘটল সেখানে। খুশির হাওয়া পশুপ্রেমী মহলে।
জানা গেছে, মে মাসের ৪ তারিখে ৫টি সন্তানের জন্ম দেয় বাঘিনী সিদ্ধি। তাদের মধ্যে ৩টি জন্মের সময়েই মারা যায়। দু'টি বাঘের বাচ্চা ভাল আছে, ভাল আছে মা সিদ্ধিও। ২৪ ঘণ্টা সিসিটিভি নজরদারির আওতায় রাখা হয়েছে তাদের।

দিল্লির চিড়িয়াখানায় চারটি রয়্যাল বেঙ্গল বাঘ আছে। করণ, অদিতি, বরখা এবং সিদ্ধি। এদের মধ্যে অদিতি এবং সিদ্ধিকে নাগপুরের গোরেওয়াড়া জঙ্গল থেকে আনা হয়েছিল। বাকি দু'টিকে নিয়ে যাওয়া হয়েছিল বাংলা থেকে।
জানা গেছে, ১৯৫৯ সাল থেকে এই চিড়িয়াখানা প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই অনেক বাঘ রয়েছে সেখানে। বাঘ সংরক্ষণ ও তাদের বংশবিস্তারের জন্য এই চিড়িয়াখানা বিশেষ পরিচিত। প্রচুর সংখ্যক দর্শকও রোজ ভিড় জমান এখানে, বাঘ দেখতে। সারা দেশের বিভিন্ন চিড়িয়াখানা ও অভয়ারণ্য থেকে বাঘ আনা হয়েছে এখানে, পাঠানোও হয়েছে। এমনকি বিদেশ থেকেও বাঘ আনা-নেওয়া করা হয়েছে।
কলকাতায় আসছেন মেসিদের 'হ্যান্ড অফ গড' এমি মার্টিনেজ! কোথায়, কবে? দিন ঘোষণা হয়ে গেল