Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই, রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর! দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণ

জিমনাস্টিক থেকে ফুটবল, শাড়িতেই বাজিমাত এই নারীদের

দ্য ওয়াল ব্যুরো: শাড়িতেই নারী, কথাটা প্রায়ই ব্যবহার করেন অনেকে। তবে শাড়িতে নারীদের সুন্দর লাগলেও সব ক্ষেত্রে যে শাড়ি মানানসই পোশাক নয় এই কথা মানবেন বেশিরভাগ মহিলাই। বিশেষত, নানা ধরনের স্পোর্টস যেমন জিমনাস্টিক বা ফুটবলের ক্ষেত্রে শাড়ি পরে এ

জিমনাস্টিক থেকে ফুটবল, শাড়িতেই বাজিমাত এই নারীদের

শেষ আপডেট: 30 June 2023 14:56

দ্য ওয়াল ব্যুরো: শাড়িতেই নারী, কথাটা প্রায়ই ব্যবহার করেন অনেকে। তবে শাড়িতে নারীদের সুন্দর লাগলেও সব ক্ষেত্রে যে শাড়ি মানানসই পোশাক নয় এই কথা মানবেন বেশিরভাগ মহিলাই। বিশেষত, নানা ধরনের স্পোর্টস যেমন জিমনাস্টিক বা ফুটবলের ক্ষেত্রে শাড়ি পরে এই খেলাগুলি খেলা একপ্রকার অসম্ভব, এমন কথাই বলবেন প্রায় সকলেই।শাড়ি পরে ফুটবল খেলতে গিয়ে বা জিম করতে গেলে পায়ে জড়িয়ে পড়ে যাওয়াও অসম্ভব নয়।

তবে শাড়ি পরে জিম করা বা ম্যারাথনে দৌড়ানো যে কঠিন হলেও অসম্ভব নয় তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন ভারতের এই ৫ মহিলা।

শাড়িতে জিম

সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় ফিটনেস ফ্রিক রীনা সিং। তিনি প্রায়ই জিমে নানারকম শারীরিক কসরতের ভিডিও দেন। সম্প্রতি শাড়ি পরে জিম করার ভিডিও দিয়ে হইচই ফেলে দিয়েছেন নেট পাড়ায়।

শাড়িতে জিমনাস্টিক

https://twitter.com/MichaelHoshiyar/status/1376103807352905730?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1376103807352905730%7Ctwgr%5E824ebd5a98a259def520a81c6a7a3e00ffe6d96d%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fswirlster.ndtv.com%2Fstyle%2Fsaree-not-sorry-but-these-5-women-are-breaking-saree-stereotypes-in-their-own-way-4162554

শাড়ি পরেও যে কঠিন জিমনাস্টিকের কায়দা দেখানো যায় তা প্রমাণ করেছেন পারুল অরোরা। ২৪ বছর বয়সি এই জিমন্যাস্ট শাড়ি পরে ব্যাক ফ্লিপ মেরে তাক লাগিয়ে দিয়েছেন সকলকে।

শাড়িতে ম্যারাথন

ম্যারাথনে প্রায় প্রতি বছরই নাম লেখান ওড়িশার মধুমিতা জিনা। সম্প্রতি ম্যাঞ্চেস্টার ম্যারাথনে তিনি শাড়ি পরেই অংশ নিয়েছেন ম্যারাথন দৌড়ে। শাড়ি পরেও এতটুকু কমেনি তাঁর দৌড়ের গতি।

শাড়িতে স্প্লিট

ব্যাক ফ্লিপের মতোই নাচের একটি অন্যতম কঠিন মুদ্রা স্প্লিট। শাড়ি পরে স্প্লিট-এর মুদ্রা দেখিয়ে নৃত্যশিল্পী রুক্মিনী বিজয়কুমার চমক লাগিয়েছেন নেটপাড়ায়।

শাড়িতে ফুটবল

https://twitter.com/NaturallySudha/status/1640963290368212993?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1640963290368212993%7Ctwgr%5E824ebd5a98a259def520a81c6a7a3e00ffe6d96d%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fswirlster.ndtv.com%2Fstyle%2Fsaree-not-sorry-but-these-5-women-are-breaking-saree-stereotypes-in-their-own-way-4162554

শাড়ি পরে ফুটবল খেলা! এমন অকল্পনীয় ঘটনাই ঘটিয়েছেন দক্ষিণ ভারতের একটি মহিলা ফুটবল দল। একেবারে দক্ষিণী কায়দায় শাড়ি পরেই এই মহিলারা মেতে উঠেছিলেন ফুটবল খেলায়। এই টুর্নামেন্টের নামই দেওয়া হয়েছিল 'গোল ইন শাড়ি'

কবে অবসর নেবেন? লেবানন ম্যাচের আগে যা বলার বলে দিলেন সুনীল


```