Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

থানায় হাজির ১২ বছরের কিশোরী, মদ খাইয়ে গণধর্ষণের অভিযোগ

দ্য ওয়াল ব্যুরো : বৃহস্পতিবার সন্ধ্যায় বন্ধুর সঙ্গে দেখা করতে যাচ্ছি বলে বাড়ি থেকে বেরিয়েছিল বছর ১২-র এক কিশোরী। রাতে সে বাড়ি না ফেরায় থানায় এফআইআর করেছিলেন তার বাবা। শুক্রবার বেলায় সে নিজেই হাজির হয় পর্ণশ্রী থানায়। অভিযোগ, তাকে মদ খাইয়ে ধর

থানায় হাজির ১২ বছরের কিশোরী, মদ খাইয়ে গণধর্ষণের অভিযোগ

শেষ আপডেট: 7 February 2020 15:00

দ্য ওয়াল ব্যুরো : বৃহস্পতিবার সন্ধ্যায় বন্ধুর সঙ্গে দেখা করতে যাচ্ছি বলে বাড়ি থেকে বেরিয়েছিল বছর ১২-র এক কিশোরী। রাতে সে বাড়ি না ফেরায় থানায় এফআইআর করেছিলেন তার বাবা। শুক্রবার বেলায় সে নিজেই হাজির হয় পর্ণশ্রী থানায়। অভিযোগ, তাকে মদ খাইয়ে ধর্ষণ করেছে চার যুবক। তার কয়েক ঘণ্টার মধ্যে পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করেছে। ওই ঘটনায় তদন্ত চলছে। পুলিশ জানায়, চার অভিযুক্তের নাম অমরজিৎ চৌপাল, মনোজ শর্মা, বিকাশ মল্লিক ও ঋত্বিক রাম। অমরদীপ ও মনোজ মেয়েটির স্কুলের কাছে থাকে। তাদের সঙ্গে প্রথমে কিশোরীর আলাপ হয়। সেই সূত্রেই অভিযোগকারিণী গিয়েছিল একবালপুরে। সেখানে বিকাশ ও ঋত্বিকের বাড়ি। কিশোরী জানায়, তার এক বন্ধু তাকে ভূকৈলাস রোডের একটি বাড়িতে নিয়ে যায়। সেখানে উপস্থিত ছিল তিন যুবক। তারা মদ খাইয়ে তাকে বেহুঁশ করে দেয়। পরদিন সকালে তার জ্ঞান ফেরে। সে বুঝতে পারে তাকে ধর্ষণ করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে পকসো-য় গণধর্ষণের অভিযোগ করা হয়েছে। তাদের বয়স ২০ থেকে ২৫-এর মধ্যে। শনিবার তাদের আদালতে তোলা হবে।

```