Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

ক্যাবের ভেতর প্যান্ট খুলে গোপনাঙ্গ দেখাল চালক, মহিলা যাত্রীর অভিযোগ পেয়েই ‘শাস্তি’ দিল উবার

দ্য ওয়াল ব্যুরো: অফিস থেকে বাড়ি ফেরার জন্য উবার বুক করেছিলেন। সঠিক সময় ক্যাবও এসে পৌঁছয়। কিন্তু ক্যাবে ওঠার পর থেকেই চালকের আচরণে অস্বস্তি হতে শুরু করে মহিলা যাত্রীর। এর পরের ঘটনা আরও ভয়ঙ্কর। বেঙ্গালুরুতে উবার ট্যাক্সিতে (Uber) এক মহি

ক্যাবের ভেতর প্যান্ট খুলে গোপনাঙ্গ দেখাল চালক, মহিলা যাত্রীর অভিযোগ পেয়েই ‘শাস্তি’ দিল উবার

শেষ আপডেট: 21 June 2023 15:45

দ্য ওয়াল ব্যুরো: অফিস থেকে বাড়ি ফেরার জন্য উবার বুক করেছিলেন। সঠিক সময় ক্যাবও এসে পৌঁছয়। কিন্তু ক্যাবে ওঠার পর থেকেই চালকের আচরণে অস্বস্তি হতে শুরু করে মহিলা যাত্রীর। এর পরের ঘটনা আরও ভয়ঙ্কর। বেঙ্গালুরুতে উবার ট্যাক্সিতে (Uber) এক মহিলা যাত্রীকে চরম অভব্যতার শিকার হতে হয়েছে। তবে অভিযোগ পেয়েই ওই চালককে উপযুক্ত ‘শাস্তি’ দিয়েছে অ্যাপ ক্যাব সংস্থা।

উবারের ভেতর কী ঘটনা ঘটেছিল তার বিস্তারিত বিবরণ দিয়ে লিঙ্কড ইনে পোস্ট করেছিলেন ওই মহিলা যাত্রী। পোস্টে তিনি উবারের কাছে অভিযোগ জানিয়ে ঘটনার কথা লিখেছিলেন। সেই পোস্ট ভাইরালও হয়েছে। আর তাই দেখেই তড়িঘড়ি ব্যবস্থা নেয় সংস্থা। 

এই ঘটনা বেঙ্গালুরুর (Bengaluru)। মহিলা যাত্রী বলেছেন, বিটিএম সেকেন্ড স্টপেজ থেকে জেপি নগর মেট্রো স্টেশনে যাওয়ার জন্য উবার বুক করেছিলেন তিনি। নির্দিষ্ট লোকেশনে সময় মতোই উবার পৌঁছে যায়। কিন্তু গাড়িতে ওঠার পর থেকেই চালকের আচরণ তাঁর অন্যরকম লাগতে শুরু করে। 

যে পথ দিয়ে জেপি নগর মেট্রো স্টেশন যাওয়ার কথা সেই পথ ধরে না গিয়ে চালক হঠাৎ ক্যাব ঘুরিয়ে অন্য পথ ধরে। মহিলা যাত্রী বলছেন, তিনি জিপিএস অন করে দেখেন চালক ঘুর পথে অন্য রুট ধরেছে। তিনি তার প্রতিবাদ করায় চালক নানারকম অশালীন আচরণ করতে শুরু করে। অশ্লীল ভাষায় কথাও বলতে শুরু করে বলে অভিযোগ।

কঙ্গনাই রামায়ণকে সততার সঙ্গে পর্দায় ফুটিয়ে তুলতে পারে, জানালেন রামানন্দ সাগরের ‘লক্ষ্মণ’

মহিলা যাত্রী বলছেন, পরিস্থিতি সুবিধার নয় দেখে তিনি গন্তব্যের আগেই নামিয়ে দিতে বলেন চালককে। শুরু হয় কথা কাটাকাটি। শেষে চালক নির্দিষ্ট জায়গায় পৌঁছনোর আগেই গাড়ি থামিয়ে দেয়। এর পরের ঘটনার জন্য বিন্দুমাত্র প্রস্তুত ছিলেন না ওই মহিলা যাত্রী। অভিযোগ, ভাড়া মেটাতে গেলে চালক প্যান্ট খুলে তাঁর গোপনাঙ্গ দেখাতে থাকে, সেই সঙ্গে নানা অশালীন কাজ করতে শুরু করে। ব্যাপার দেখে তিনি দ্রুত সেই জায়গা থেকে ছুটে পালিয়ে যান। এরপরে সমস্ত ঘটনা লিখে উবারের কাছে অভিযোগ করেন। লিঙ্কড ইনেও পোস্ট করেন তাঁর ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা।

তবে অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই উবার ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছেন ওই যাত্রী। তিনি বলেছেন, “আমি খুব খুশি যে উবার তাদের যাত্রীদের সুরক্ষার বিষয়টা দেখে। অভিযোগ দেখেই তারা চালকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। আমার কাছেও ছুটে এসেছিলেন উবারের আধিকারিকরা। আমার থেকে সবটা শুনে নিয়েই তাঁরা চালকের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেন।”


```