Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

তরুণী পর্যটককে জোর করে হিজাব খোলানো হল! ভিডিও ভাইরাল হতেই গ্রেফতার ৬

দ্য ওয়াল ব্যুরো: বন্ধুকে সঙ্গে নিয়ে ঐতিহ্যবাহী ভেলোর দুর্গে (Vellore Fort) ঘুরতে গিয়েছিলেন তরুণী। সেখানে জোর করে তাঁকে হিজাব খুলতে বাধ্য করার অভিযোগে ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ (Woman Forced To Remove Hijab)। ধৃতদের মধ্যে একজন নাবালকও র

তরুণী পর্যটককে জোর করে হিজাব খোলানো হল! ভিডিও ভাইরাল হতেই গ্রেফতার ৬

শেষ আপডেট: 31 March 2023 16:41

দ্য ওয়াল ব্যুরো: বন্ধুকে সঙ্গে নিয়ে ঐতিহ্যবাহী ভেলোর দুর্গে (Vellore Fort) ঘুরতে গিয়েছিলেন তরুণী। সেখানে জোর করে তাঁকে হিজাব খুলতে বাধ্য করার অভিযোগে ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ (Woman Forced To Remove Hijab)। ধৃতদের মধ্যে একজন নাবালকও রয়েছে।

ঘটনাটি ঘটেছে গত ২৭ মার্চ তামিলনাড়ুতে (Tamil Nadu)। দিনকয়েক আগেই তরুণীকে জোর করে হিজাব খোলানোর ভিডিও ছড়িয়ে পড়েছিল নেটমাধ্যমে। তাতে দেখা গিয়েছিল, অভিযুক্তরা তরুণীর সঙ্গে থাকা বন্ধুকে প্রশ্ন করছে, হিজাব পরিহিত একজন মহিলাকে নিয়ে ঘুরতে আসা কি তাঁর উচিত হয়েছে? এর পরেই ৬ জন মিলে ওই তরুণীকে জোর জবরদস্তি করে হিজাবটি খুলে ফেলতে বাধ্য করে। তারাই ঘটনার ভিডিও রেকর্ড করে ছড়িয়ে দেয় সোশ্যাল মিডিয়ায়।

ভিডিওটি চোখে পড়া মাত্রই তল্লাশি চালিয়ে ৬ জনকে গ্রেফতার করে পুলিশ। তদন্তকারীরা জানিয়েছেন, ধৃতদের মধ্যে ১৭ বছর বয়সি এক নাবালক রয়েছে। তাকে একটি হোমে পাঠানো হয়েছে। বাকি পাঁচ অভিযুক্তরা হল ইমরান বাসা, আশরাফ বাসা, মোহাম্মদ ফয়জল, সন্তোষ, ইব্রাহিম বাসা এবং প্রশান্ত। তারা প্রত্যেকেই পেশায় অটো চালক। পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা ভেলোর দুর্গে ঘুরতে আসা অন্তত ৩ জন হিজাব পরিহিত তরুণীকে টার্গেট করেছিল।

তবে কী কারণে তারা এমন কাজ করল, তা সঠিকভাবে জানা যায়নি। ভেলোর ডিস্ট্রিক্ট সুপারিনটেনডেন্ট অফ পুলিশ এস রাজেশ কান্নান জানিয়েছেন, ঘটনার পিছনে অভিযুক্তদের উদ্দেশ্য বোঝার জন্য তাদের জেরা করা হচ্ছে। নেটিজেনদের উদ্দেশে তিনি আবেদন জানিয়েছেন, কেউ যেন ভিডিওটি আর নতুন করে সোশ্যাল মিডিয়া শেয়ার না করেন।

তবে এই ঘটনার পর ভেলোর দুর্গে পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়েছে। জন্য আলাদা করে একটি পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথও তৈরি করা হয়েছে। আপাতত অস্থায়ীভাবে তৈরি করা হলেও পরে স্থায়ীভাবেই বুথটি রাখা হবে বলে জানিয়েছে পুলিশ। সেই বুথের দেওয়ালে স্পষ্টভাবে বড় বড় করে হেল্পলাইননম্বর লিখে দেওয়া হচ্ছে, যাতে বিপদে পড়লেই কেউ পুলিশের সাহায্য নিতে পারেন।

পর্যটকদের সুরক্ষা নিশ্চিত করতে এবং কোন অনভিপ্রেত ঘটনা যাতে না ঘটে, তা নিশ্চিত করতে ভেলোর দুর্গে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শতরূপের গাড়ি! রাজনীতিকরা কে কোন গাড়ি চড়েন, কার কেমন শখ?


```