Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই, রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর! দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণ

Suvendu Babul- বিজেপি আর লোক পেল না! তৃণমূলের শুভেন্দুকে নেতা করেছে: বাবুল

দ্য ওয়াল ব্যুরো : শুভেন্দু অধিকারী ও বাবুল সুপ্রিয়র (Suvendu Babul) একই দিনে জন্ম। সাল ও তারিখ দুটোই এক। ১৫ ডিসেম্বর ১৯৭০। একসময়ে গলায় গলায় বন্ধু ছিলেন। তারপর যে কী হল…। শনিবার বালিগঞ্জে প্রচারে বেরিয়েছিলেন বাবুল। সেখানে উপনির্বাচ

Suvendu Babul- বিজেপি আর লোক পেল না! তৃণমূলের শুভেন্দুকে নেতা করেছে: বাবুল

শেষ আপডেট: 3 April 2022 17:46

দ্য ওয়াল ব্যুরো : শুভেন্দু অধিকারী ও বাবুল সুপ্রিয়র (Suvendu Babul) একই দিনে জন্ম। সাল ও তারিখ দুটোই এক। ১৫ ডিসেম্বর ১৯৭০। একসময়ে গলায় গলায় বন্ধু ছিলেন। তারপর যে কী হল…।

শনিবার বালিগঞ্জে প্রচারে বেরিয়েছিলেন বাবুল। সেখানে উপনির্বাচনে ঘাসফুলের প্রার্থী তিনি। একথা সেকথায় সাংবাদিকদের তিনি বললেন, ‘বিজেপির অবস্থা হাস্যকর। আর লোক খুঁজে পেল না, তৃণমূল থেকে আসা শুভেন্দু অধিকারীকে (Suvendu Babul) বিরোধী দলনেতা করতে হয়েছে।’

রাজনীতি বড়ই বিচিত্র। বিধানসভা ভোটে বিজেপি ধরাশায়ী হয়েছে। অস্বস্তিতে মুখ লুকনোর জায়গা নেই। টালিগঞ্জে হারলেও তখনও কেন্দ্রের মন্ত্রী বাবুল (Suvendu Babul)। সূত্রের খবর, সেসময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে বাবুল সুপ্রিয় বলেছিলেন, বাংলায় বিজেপিকে যদি বাঁচাতে হয় তাহলে দলের রাজ্য সভাপতি ও বিরোধী দলনেতা দু’টি দায়িত্বই শুভেন্দুকে (Suvendu Babul) দেওয়া উচিত। আর বিকল্প নেই। দিলীপ ঘোষ ও তাঁর সহযোগীদের উপর ততদিনে বাবুল যে আস্থা হারিয়েছেন সেটা আর গোপন ছিল না।

সেই বাবুল আর আজকের বাবুল। কতটা দূরত্ব?

অনেকের মতে, আসলে রাজনীতিতে এভাবে দূরত্ব মাপা যায় না। রাজনীতি হল সম্ভাবনার খেলা। সেখানে সব সম্ভব। আর বাংলায় যে কত রকম হতে পারে তা গত দু’বছরে স্পষ্ট হয়ে গিয়েছে। আজ যে জোড়াফুল, কাল সে পদ্ম। আজ যে লালসালু, কাল সে গেরুয়া। আজ যে গেরুয়া, কাল সে সবুজ। এই যেমন বাবুল হয়েছেন। বা শুভেন্দুও।

বাবুলের এই মন্তব্য নিয়ে রাজ্য বিজেপির বিধায়ক বঙ্কিম ঘোষ বলেন, “তৃণমূলের দশা আরও হাস্যকর। ২১৩ পার করার পরেও বিজেপি ছেড়ে আসা নরেন্দ্র মোদীর মন্ত্রিসভা থেকে ছেঁটে দেওয়া নেতাকেও মালা পরিয়ে দলে নিতে হচ্ছে, প্রার্থীও করতে হচ্ছে। বালিগঞ্জে কি আর লোক ছিল না?"

আরও পড়ুন : Jhalda Murder: নিহত কংগ্রেস কাউন্সিলরের দাদা গ্রেফতার, সকাল থেকেই জেরা করছিল পুলিশ


```