Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই, রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর! দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণ

মোহনবাগান দিবসে যোগ দিতে কলকাতায় এলেন সুনীল, উদ্বোধন করবেন বাবলুর আত্মজীবনী

দ্য ওয়াল ব্যুরো: রথ দেখা, কলা বেচা দুটিই হবে। মোহনবাগান দিবসে (Mohun Bagan Day) যোগ দিতে শনিবার সকালে কলকাতায় (Kolkata) পা রাখলেন সুনীল ছেত্রী (Sunil Chhetri)। তিনি বিমানবন্দরে নেমেই চলে যান গলফগ্রিনে শ্বশুরমশাই সুব্রত ভট্টাচার্যের বাসভব

মোহনবাগান দিবসে যোগ দিতে কলকাতায় এলেন সুনীল, উদ্বোধন করবেন বাবলুর আত্মজীবনী

শেষ আপডেট: 29 July 2023 07:54

দ্য ওয়াল ব্যুরো: রথ দেখা, কলা বেচা দুটিই হবে। মোহনবাগান দিবসে (Mohun Bagan Day) যোগ দিতে শনিবার সকালে কলকাতায় (Kolkata) পা রাখলেন সুনীল ছেত্রী (Sunil Chhetri)। তিনি বিমানবন্দরে নেমেই চলে যান গলফগ্রিনে শ্বশুরমশাই সুব্রত ভট্টাচার্যের বাসভবনে।

সুনীল একাই এসেছেন এই ঝটিতি সফরে। তাঁর স্ত্রী সোনম এই মুহূর্তে সন্তানসম্ভবা। তিনি আসেননি। সুনীল মূলত এসেছেন সুব্রত ভট্টাচার্যের আত্মজীবনী প্রকাশ করতে। পাশাপাশি মোহনবাগান তাঁর পুরনো ক্লাব, তাই ফের সেই তাঁবুতে পা রাখাও তাঁর লক্ষ্য।

বিকেলে ঐতিহাসিক মোহনবাগান দিবসে ক্লাব প্রাঙ্গণে বাবলুর আত্মজীবনী প্রকাশ পাবে জামাই সুনীলের (Sunil Chhetri) হাত ধরে। দেশের একনম্বর ফুটবল তারকা এদিনই রাতে বেঙ্গালুরু ফিরে যাবেন।

এই আত্মজীবনী সম্পাদনা করেছেন নামী সাংবাদিক গৌতম ভট্টাচার্য, সহ লেখকের ভূমিকা পালন করেছেন সুপ্রিয় মুখোপাধ্যায়। দীপ প্রকাশন থেকে বইটি দিনের আলো দেখেছে।

এদিন এমন একটি সময়ে ভারতের গর্ব সুনীল শহরে পা রাখলেন, যে সময় ভারতীয় দল এশিয়ান গেমসে খেলার ছাড়পত্র পেয়েছে। কিন্তু সুনীল, গুরপ্রীতদের মতো সিনিয়ররা আদৌ গেমসে খেলতে পারবেন কিনা, সেই নিয়ে জটিলতা তৈরি হয়েছে। কারণ এশিয়ান গেমস ফুটবলে পুরুষ দলের ক্ষেত্রে অনূর্ধ্ব ২৩-র নিয়ম দেখা হয়। সেই জন্যই সুনীল, গুরপ্রীত সিং সান্ধু ও সন্দেশ জিঙ্ঘানদের খেলা নিয়ে জটিলতা থাকছেই। কিন্তু ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে জানিয়ে দিয়েছেন, ওই তিন তারকার নাম পাঠানো হবে। আগে ফুটবলারদের তালিকা পাঠানোর সময় ছিল ১৫ জুলাই।

ভারতীয় দলের অংশগ্রহণের নিশ্চয়তা পরে পাওয়া গিয়েছে বলে তাদের ক্ষেত্রে নিয়ম শিথিল হতে পারে বলে শোনা যাচ্ছে।

আরও পড়ুন: সামনের বছর আইসিসি টি ২০ বিশ্বকাপ হবে আমেরিকায়, সময় জানিয়ে দিল আইসিসি


```