Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটো

SSC 2016: সোমবার চাকরিহারাদের বৈঠকে থাকবেন মুখ্যমন্ত্রীও, বড় আশঙ্কা কুণালের

ওই বৈঠক থেকে চাকরিহারারা কী সিদ্ধান্ত নেন বা মুখ্যমন্ত্রী কী বার্তা দেন তা নিয়ে সবমহলে কৌতূহল রয়েছে।

SSC 2016: সোমবার চাকরিহারাদের বৈঠকে থাকবেন মুখ্যমন্ত্রীও, বড় আশঙ্কা কুণালের

মমতা বন্দ্যোপাধ্যায়।

শেষ আপডেট: 7 April 2025 07:26

দ্য ওয়াল ব্যুরো: সোমবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে (Netaji Indoor) সভা ডেকেছেন চাকরিহারা শিক্ষক ও অশিক্ষক কর্মচারীরা। সেই বৈঠকে যোগ দেওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee। ওই বৈঠক থেকে চাকরিহারারা কী সিদ্ধান্ত নেন বা মুখ্যমন্ত্রী কী বার্তা দেন তা নিয়ে সবমহলে কৌতূহল রয়েছে।

এরই মধ্যে বড় অভিযোগ এনেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। কুণালের অভিযোগ, "মুখ্যমন্ত্রী যখন মানবিক দৃষ্টিভঙ্গি থেকে চাকরিপ্রার্থীদের সমস্যার সমাধানের চেষ্টা চালাচ্ছেন তখন বিরোধীদের মদতে সভায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে। বিভিন্ন সূত্র থেকে খবর আসছে, নানা প্রলোভনে গ্রুপ গ্রুপ করে লোক ঢুকিয়ে সভা বানচালের চেষ্টা হবে।"

২০১৬ সালে এসএসসির নিয়োগে দুর্নীতির মামলায় গত বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের রায় বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। চাকরি হারিয়েছেন রাজ্যের প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী (SSC Case Verdict)। প্রতিবাদে রবিবার শহিদ মিনারের পাদদেশে জমায়েত করেন চাকরিহারা প্রার্থীরা। 

ওই সভা থেকে ইতিমধ্য়ে নিজেদের দাবি স্পষ্ট করেছেন চাকরিহারারা। পরিস্থিতির জন্য রাজ্য সরকার, বিশেষত এসএসসিকে দায়ী করার পাশাপাশি সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ এবং সিবিআই তদন্ত নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা। তাঁদের বক্তব্য, সিবিআই-এর তদন্ত রিপোর্ট শীর্ষ আদালত গ্রাহ্য করেনি। তাহলে কী লাভ হল সিবিআই তদন্ত করে?
 
একইসঙ্গে তাঁদের অভিযোগ,, রাজ্য সরকারের জন্য আজ এই অবস্থা হয়েছে তাঁদের, তাই সরকারকেই সব ঠিক করতে হবে। যারা যোগ্য তাঁদের চাকরি ফেরানোর ব্যবস্থা করতে হবে। চাকরিতে পুনর্বহাল না করা হলে বৃহত্তর আন্দোলন হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। এদিনের সভায় অযোগ্যরা যেন না থাকে, সেই হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। আগামী ২১ এপ্রিল নবান্ন অভিযানের ডাকও দিয়েছে বঞ্চিত চাকরিপ্রার্থী ও চাকরিহারা ঐক্য মঞ্চ। 

কলকাতা হাইকোর্টের রায়ে ২৬ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মচারীর নিয়োগ বাতিল হওয়ার সঙ্গে সঙ্গে তাঁদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের ধাক্কার পরও সেই অবস্থানে অনড় থেকে মুখ্যমন্ত্রী বলেছিলেন, 'যাঁরা চাকরি হারিয়েছেন, তাঁরা ৭ এপ্রিল নেতাজি ইনডোর স্টেডিয়ামে একটি সভা ডেকেছেন। আমি জানিয়েছি, তাঁদের সভায় যাব। তবে আবারও বলছি, মানসিক চাপ নেবেন না, ধৈর্য্য হারাবেন না।'

এখন দেখার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক থেকে আদৌ কোনও রফাসূত্র বের হয় কিনা। কুণালের আশঙ্কা নিয়েও চর্চা চলছে।


```