Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণ

এবারের দুর্গাপুজো উদযাপনে বিশেষ উদ্যোগ! শ্যাম সুন্দর ও খুকুমণি-র নতুন প্রজেক্ট

দ্য ওয়াল ব্যুরো: এবছর বাংলার দুর্গাপুজো (Durga Pujo 2022) পেয়েছে আন্তর্জাতিক স্বীকৃতি। ইউনেস্কোর তরফ থেকে দেওয়া হয়েছে 'ওয়ার্ল্ড হেরিটেজ' (World Heritage) তকমা। তাই এবছরের পুজো নিয়ে বাংলার মানুষ বিশেষ ভাবে আবেগতাড়িত। এই উপলক্ষে শ্যাম

এবারের দুর্গাপুজো উদযাপনে বিশেষ উদ্যোগ! শ্যাম সুন্দর ও খুকুমণি-র নতুন প্রজেক্ট

শেষ আপডেট: 2 October 2022 14:17

দ্য ওয়াল ব্যুরো: এবছর বাংলার দুর্গাপুজো (Durga Pujo 2022) পেয়েছে আন্তর্জাতিক স্বীকৃতি। ইউনেস্কোর তরফ থেকে দেওয়া হয়েছে 'ওয়ার্ল্ড হেরিটেজ' (World Heritage) তকমা। তাই এবছরের পুজো নিয়ে বাংলার মানুষ বিশেষ ভাবে আবেগতাড়িত। এই উপলক্ষে শ্যাম সুন্দর কোং জুয়েলার্স নিয়ে এসেছে 'অ্যা গ্লোয়িং ট্রিবিউট' - নামে এক বিশেষ সোনার কয়েন।

শ্যাম সুন্দরের এই অনন্য উদ্যোগে পাশে দাঁড়িয়েছে 'খুকুমণি-সিঁদুর ও আলতা' এবং 'রিসোর্স ইন্ডিকা: মিডিয়া মুভমেন্ট'। গতকাল ষষ্ঠীর দিনে ওই সোনার কয়েনটি আত্মপ্রকাশ পেল।

কী এই 'অ্যা গ্লোয়িং ট্রিবিউট'?

ইউনেস্কো দুর্গাপুজোকে ওয়ার্ল্ড হেরিটেজ স্বীকৃতি দিয়েছে। এর পেছনে যাঁদের অবদান রয়েছে, এবং এই সংক্রান্ত সবকিছু মিলিয়ে উদযাপন করতে একটি মাল্টি মিডিয়া প্রজেক্ট চালু করল শ্যাম সুন্দর কোং জুয়েলার্স। তারই নাম 'অ্যা গ্লোয়িং ট্রিবিউট'। এই উপলক্ষে সোনার মতো উজ্জ্বল মুহূর্তের প্রতীক হিসেবে বিশেষ সোনার কয়েনের উদ্বোধন করা হয় মায়ের বোধনের দিনে।

শুধু কয়েন নয়, পাশাপাশি এই প্রজেক্টের ওপর একটি চলচ্চিত্রও মুক্তি পেয়েছে। দক্ষিণ কলকাতার বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন-এর দুর্গা মণ্ডপে বিশেষ সোনার কয়েনটির উদ্বোধন করা হয়। আর ছবিটি দেখানো হয় উত্তর কলকাতার কুমোরটুলি সার্বজনীন দুর্গা মণ্ডপে।

শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের ডিরেক্টর রূপক সাহা এই উদ্যোগ সম্পর্কে বলেন, "চার দেওয়ালের দোকানের মধ্যে আটকে না থেকে আমাদের সংস্থা সবসময় এ ধরনের ভালো উদ্যোগ নিয়ে কাজ করে। যা সোনার মতোই উজ্জ্বল।' তিনি আরও যোগ করেন,"ইউনেস্কো কলকাতার দুর্গাপুজোকে ওয়ার্ল্ড হেরিটেজ স্বীকৃতি দেওয়ার জন্য এর উদযাপন হিসেবে যে বিশেষ সোনার কয়েন সবার সামনে আনতে পেরেছি এটা আমাদের কাছে খুব আনন্দের ব্যাপার। এই সোনার কয়েনের মতই উৎসবের দিনগুলি উজ্জ্বল হয়ে উঠুক।"

খুকুমণি সংস্থার ডিরেক্টর অরিত্র রায়চৌধুরী বলেন, "এ ধরনের বিশেষ প্রজেক্টের অংশ হতে পেরে আমরা ভীষণ খুশি। কারণ, মা দুর্গা, লক্ষ্মী ও সরস্বতী প্রতিমার পায়ে ও হাতে রাঙা আলতা ছাড়া তাঁরা অসম্পূর্ণ। শুধু তাই নয়, দশমীর দিন এই উৎসবের শেষ হয় গান ও নাচ সহযোগে সিঁদুর খেলা দিয়েই।"

‘অ্যা গ্লোয়িং ট্রিবিউট' নিয়ে রিসোর্স ইন্ডিকা : মিডিয়া মুভমেন্ট এর ডিরেক্টর সুদীপ সেন বলেন, "এটি একটি বড় প্রজেক্টের অংশমাত্র। এর মধ্যে আরও কর্মকাণ্ড রয়েছে।"

মুলায়ম সিং যাদবের শারীরিক অবস্থা সংকটজনক! আইসিইউতে চলছে চিকিৎসা


```