Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই, রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর! দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণ

সাত সকালে এনকাউন্টার উপত্যকায়! সোপিয়ানে খতম দুই লস্কর জঙ্গি

দ্য ওয়াল ব্যুরো: সেনা-জঙ্গি এনকাউন্টারে নিহত দুই লস্কর জঙ্গি। পুলিশ জানিয়েছে, জম্মু ও কাশ্মীরের সোপিয়ানের সতীপোরা এলাকায় রবিবার ভোর থেকে শুরু হয় গুলির লড়াই। সাতসকালে গুলির শব্দে ঘুম ভাঙে উপত্যকাবাসীর৷ আগাম খবর পেয়ে জঙ্গিদের খোঁজে তল্লাশি

সাত সকালে এনকাউন্টার উপত্যকায়! সোপিয়ানে খতম দুই লস্কর জঙ্গি

শেষ আপডেট: 12 May 2019 04:18

দ্য ওয়াল ব্যুরো: সেনা-জঙ্গি এনকাউন্টারে নিহত দুই লস্কর জঙ্গি। পুলিশ জানিয়েছে, জম্মু ও কাশ্মীরের সোপিয়ানের সতীপোরা এলাকায় রবিবার ভোর থেকে শুরু হয় গুলির লড়াই। সাতসকালে গুলির শব্দে ঘুম ভাঙে উপত্যকাবাসীর৷ আগাম খবর পেয়ে জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযানে নেমেছিল নিরাপত্তা বাহিনী৷ আচমকা শুরু হয় দু’পক্ষের গোলাগুলি৷ এখনও অবধি পাওয়া খবর অনুযায়ী, দুই জঙ্গি খতম হয়েছে৷ জঙ্গিদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রচুর অস্ত্র ও অর্থ৷ সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, স্থানীয় সূত্রে এই খবর মিললেও, এখনও সরকারি ভাবে বা সেনার তরফে এই বিষয়ে কিছু জানানো হয়নি৷ https://twitter.com/ANI/status/1127380415252242432 গত কয়েক দিন ধরেই ঘনঘন এনকাউন্টার চলছে উপত্যকায়। খতম হয়েছে বেশ কয়েক জন জঙ্গি। গত সপ্তাহেই এই সোপিয়ানেই এনকাউন্টারে তিন জঙ্গিকে খতম করে নিরাপত্তা বাহিনী। স্থানীয় সূত্রের খবর, নিহত দুই জঙ্গির নাম বাশারাত আহমেদ ও তারিক আহমেদ। তারা খাসিপোরার বাসিন্দা। তাদের মধ্যে তারিক পুলিশে কাজ করত। পুলিশ থেকে জঙ্গি হয়েছে সে। গত বছর পাখেরপোরায় পোস্টেড থাকাকালীন সার্ভিস রাইফেল নিয়ে পালিয়েছিল সে। নাম লিখিয়েছিল লস্করে। সকাল থেকে অশান্তির জেরে সোপিয়ান এলাকায় ইন্টারনেট পরিষেবা বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।

```