Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

সন্দেশখালিতে ইডির উপর কারা হামলা চালায়? অভিযুক্তদের চিহ্নিত করে সিবিআইকে জানালেন শাহজাহান

কেন্দ্রীয় তদন্তকারীদের উপর কারা হামলা চালিয়েছিল, এবার সিবিআইকে জানাল শাহজাহান।

সন্দেশখালিতে ইডির উপর কারা হামলা চালায়? অভিযুক্তদের চিহ্নিত করে সিবিআইকে জানালেন শাহজাহান

শেষ আপডেট: 8 March 2024 17:12

দ্য ওয়াল ব্যুরো: সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি করতে গিয়ে হামলার মুখে পড়েছিল ইডি। শাহজাহানের অনুগামীরা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের উপর চড়াও হয়। ওইদিন কেন্দ্রীয় তদন্তকারীদের উপর কারা হামলা চালিয়েছিল, এবার সিবিআইকে জানাল শাহজাহান। ভিডিও দেখে অভিযুক্তদের পরিচয় জানিয়েছেন শেখ শাহজাহান।

কলকাতা হাইকোর্টের নির্দেশে গত বুধবার শেখ শাহজাহানকে নিজেদের হেফাজতে পেয়েছে সিবিআই। ইতিমধ্যেই নিজাম প্যালেসে দু রাত কাটিয়ে ফেলেছেন তৃণমূলের সাসপেন্ড হওয়া নেতা। দফায় দফায় তাঁকে জেরা করছেন তদন্তকারীরা। সিবিআই সূত্রের খবর, প্রথম দিকে ঔদ্ধত্য দেখালেও ধীরে ধীরে ভাঙতে শুরু করেছেন তিনি। কী করে ইডির উপর হামলা হয়, কারা হামলা চালায়, তা নাকি তাঁর জানাই নেই, প্রাথমিকভাবে এমনই দাবি ছিল শাহজাহানের। তবে দুঁদে তদন্তকারীদের টানা জেরায় ধীরে ধীরে মুখ খুলতে শুরু করেছেন সন্দেশখালির ‘বাঘ

গত ৫ জানুয়ারিতে রেশন দুর্নীতিকাণ্ডে অভিযুক্ত শাহজাহানের বাড়িতে তল্লাশি করতে গিয়ে আক্রান্ত হন তিন ইডি আধিকারিক। কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সির উপর চড়াও হয় শাহজাহানের অনুগামীরা। এরপর থেকেই ‘নিঁখোজ’ হয়ে যায় শেখ শাহজাহান। সিবিআই সূত্রের খবর, জেরায় শাহজাহানকে গত ৫ জানুয়ারির ঘটনার বেশ কিছু ভিডিও এবং স্টিল ছবি দেখানো হয়েছে। যা দেখেই ওই হামলার ঘটনায় কারা জড়িত ছিলেন তাঁদেরকে চিহ্নিত করেছে শাহজাহান।

ইডির উপর হামলাকারীদের নাম, ঠিকানা সহ সমস্ত পরিচয় শাহজাহানের থেকেই জানতে পেরেছে সিবিআই অফিসাররা। একইসঙ্গে কার নির্দেশে ওই দিন চরম বিশৃঙ্খলার পরিবেশ তৈরি হয়েছিল জেরায় শাহজাহান সেই তথ্যও সিবিআইকে জানিয়েছেন বলে সূত্রের খবর।

শাহজাহানের থেকে পাওয়া তথ্য অনুযায়ী শুক্রবার সকালে সন্দেশখালিতে পৌঁছে যায় সিবিআই অফিসাররা। সঙ্গে ছিলেন ইডির দুই অফিসার এবং ফরেনসিক দল। শাহজাহান গত ৫ জানুয়ারির সন্দেশখালির ঘটনায় অভিযুক্ত যাদের চিহ্নিত করেছে তাঁদেরও খোঁজ চলছে।

প্রসঙ্গত, ৫৬ দিন বেপাত্তা থাকার পর গত ২৯ ফেব্রুয়ারি সন্দেশখালির মিনাঁখা থেকে শাহজাহানকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশ। এরপর শাহজাহানের তদন্তভার নেয় সিআইডি। কিন্তু পরবর্তীকালে কলকাতা হাইকোর্ট শাহজাহানকে সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার জন্য সিআইডি-কে নির্দেশ দেয়। সেই মাফিক শাহজাহানকে হেফাজতে রেখে সন্দেশখালিকাণ্ডের সমস্ত তথ্য জোগাড় করছেন কেন্দ্রীয় তদন্তকারীরা।


```