
শেষ আপডেট: 10 September 2023 18:24
দ্য ওয়াল ব্যুরো: সৌভ্রাতৃত্ব। মৈত্রী। ভারত-পাকিস্তানের মধ্যে খেলা নিয়ে যতই উত্তেজনা থাকুক না কেন, দু’দলের ক্রিকেটারদের দেখে সেটি বোঝা যাবে না। বরং তাঁরা বহুক্ষেত্রেই বন্ধুত্বপূর্ণ সম্পর্কে বিশ্বাসী।
রবিবারই ভারত-পাক ম্যাচের বিরতিতে দেখা গিয়েছে এরকমই একটা ঘটনা। যশপ্রীত বুমরা (Jasprit Bumrah) সদ্য পুত্র সন্তানের বাবা হয়েছেন। তিনি স্ত্রী ও সন্তানের পাশে থাকার জন্য মুম্বই চলে গিয়েছিলেন। তাঁকে ভারতীয় দল নেপাল ম্যাচে পায়নি।
বুমরা উপহারটি নেওয়ার সময় থেকে বারবার ধন্যবাদ জানিয়ে এসেছেন প্রতিপক্ষ পেসারকে। শাহিন উপহারটি দেওয়ার সময় বলেন, তোমাকে অভিনন্দন বন্ধু, এই ছোট্ট উপহার জুনিয়র বুমরার জন্য। তোমরা ভাল থেকো।
বুমরা অবশ্য বেশি কথা না বলে হাসিমুখে ‘ধন্যবাদ, ধন্যবাদ’ বলে গিয়েছেন। দুই দলের দুই সেরা বোলিং অস্ত্রকে একই ফ্রেমে এরকম দেখা যেতেই মুহূর্তটি ভাইরাল হয়ে গিয়েছে। এই ভিডিও ছেয়ে গিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এর আগেও এশিয়া কাপের গ্রুপ ম্যাচের আগে বাবর আজম প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন বিরাট কোহলিকে। দুই শিবিরের মধ্যেই একটা ফিলগুড আবহ রয়েছে। ম্যাচেও সেদিন দেখা গিয়েছিল হার্দিক পান্ডিয়ার জুতোর ফিতে বেঁধে দিচ্ছেন পাক অধিনায়ক।