Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই, রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর! দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণ

আবারও ফেসবুকে 'ঠুকে' পোস্ট সায়নীর! মজার ছলেই শেয়ার করলেন অর্থপূর্ণ মিম

দ্য ওয়াল ব্যুরো: 'রাম'কে নাম বা শিবলিঙ্গের সঙ্গে কন্ডোম-- এই সব কিছু নিয়েই রাজ্য-রাজনীতির ময়দানে লড়াই জমে গেছে নেতা-অভিনেতার! সায়নী ঘোষের নাম আজ খবরের শিরোনামে, তবে সেটা কেবল তাঁর অভিনয় দক্ষতার জন্য নয়! এর সঙ্গে জড়িয়ে রয়েছে রাজনীতির গন্

আবারও ফেসবুকে 'ঠুকে' পোস্ট সায়নীর! মজার ছলেই শেয়ার করলেন অর্থপূর্ণ মিম

শেষ আপডেট: 20 January 2021 16:50

দ্য ওয়াল ব্যুরো: 'রাম'কে নাম বা শিবলিঙ্গের সঙ্গে কন্ডোম-- এই সব কিছু নিয়েই রাজ্য-রাজনীতির ময়দানে লড়াই জমে গেছে নেতা-অভিনেতার! সায়নী ঘোষের নাম আজ খবরের শিরোনামে, তবে সেটা কেবল তাঁর অভিনয় দক্ষতার জন্য নয়! এর সঙ্গে জড়িয়ে রয়েছে রাজনীতির গন্ধ, যার আঁচ দিব্য পাচ্ছে নেতা, অভিনেতা, বলা ভাল বেশির ভাগ শিল্পীরা! কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়া হয়ে উঠেছিল বেশ সরগরম! ধুন্ধুমার টুইট যুদ্ধে নেমে ছিলেন তাবড় রাজনীতিক তথাগত রায় ও অভিনেত্রী সায়নী ঘোষ! যদিও তার জল গড়ায় পুলিশের দুয়ার পর্যন্ত। সায়নী ঘোষ সপাটে কিংবা মজার ছলেও বলেন অনেক কিছু। ইদানীং আরওই বলছেন। কথায় বলে, 'সমঝদার লোগোকে লিয়ে ইশারাই কাফি হ্যায়!'-- এই  কথা তাঁর সোশ্যাল মিডিয়া পোস্ট সম্পর্কে অবলীলায় বসানো যায়। কারণ ধমকে, আইনের জুজু দেখিয়েও তো বিশেষ কিছু হল না! বরং আবারও সোশ্যাল মিডিয়াতে তিনি মজার মিম শেয়ার করলেন। যেখানে দেখা যাচ্ছে একপক্ষ টিমে থেকে ভাল খেলতে পারছেন না বলে মুখ কাঁচুমাচু করে রয়েছেন, আর অন্য পক্ষ পদ্মফুল হাতে মালা নিয়ে বরণ করতে রেডি! মিম মজার ছলেই হোক বা রাজনৈতিক উদ্দেশ্যে, সে ব্যাখ্যা তো সায়নী নিজেই দিতে পারবেন। তবে আপাতত নেটিজেনরা মেতে উঠেছেন তাঁর প্রশংসায়, অনেকেই কমেন্টে লিখেছেন, "এই মেরুদণ্ডটাই থাকুক। মেরুদণ্ডের বিক্রি নেই।"

Image may contain: text that says "Thanks for inviting, was not able to serve people selflessly Welcome... 的"

সংবিধান অনুযায়ী, গণতন্ত্রে যে কেউ স্পষ্টভাবে তাঁর মনের কথা বলতে পারবেন যতক্ষণ পর্যন্ত সেই কথা অন্যের ক্ষতি না করছে! এবার সায়নীর অপরাধ? তিনি বলেছিলেন, ভগবানের নাম ভালবেসে বলা উচিত! কিন্তু ভগবানকে যে ভয় পেতে হবে, তাই ধর্মীয় ভাবাবেগে চিড় ধরে যায়। তবে সায়নীর পাশে এসে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী! সায়নী একা নন, সম্প্রতি অভিনেত্রী দেবলীনা দত্ত মুখোপাধ্যায়কেও পড়তে হয়েছে রোষে, গোমাংস রান্না করা নিয়ে তাঁর নিজের মতামত ব্যক্ত করার জন্য।

```