Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

গ্রেফতারির বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে পিয়ালি দাস, জেল হেফাজতে রয়েছেন বিজেপি নেত্রী

হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন পিয়ালি দাস।

গ্রেফতারির বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে পিয়ালি দাস, জেল হেফাজতে রয়েছেন বিজেপি নেত্রী

পিয়ালি দাস

শেষ আপডেট: 15 May 2024 12:24

দ্য ওয়াল ব্যুরো: গ্রেফতারির বিরুদ্ধে হাইকোর্টে মামলা করলেন সন্দেশখালির বিজেপি নেত্রী পিয়ালি দাস।মঙ্গলবার পিয়ালি দাসের সাত দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে বসিরহাট মহকুমা আদালত। নিম্ন আদালতের সেই নির্দেশের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন পিয়ালি।   

সন্দেশখালি নিয়ে সম্প্রতি যে কটি ভিডিও ভাইরাল হয়েছে তার মধ্যে একটিতে বিস্ফোরক দাবি করেছেন এক মহিলা। তিনি বলেছেন, সাদা কাগজে সই করিয়ে পরে সেখানে ধর্ষণের অভিযোগ লেখানো হয়েছিল। এবং তা করিয়েছিলেন পিয়ালি ওরফে মাম্পি দাস। সন্দেশখালির আন্দোলনের অন্যতম মুখ এই মাম্পিকে তলব করেছিল পুলিশ। মঙ্গলবার বসিরহাটের মহকুমা আদালতে আত্মসমর্পণ করেছিলেন তিনি। জামিন চাইলে তা তো মেলেনি, উল্টে মাম্পির জেল হেফাজতে হয়। সেই নির্দেশের বিরুদ্ধে ২৪ ঘণ্টার মধ্যেই কলকাতার হাইকোর্টের দ্বারস্থ হলেন বিজেপি নেত্রী।

পিয়ালির আইনজীবীর বক্তব্য, তাঁর মক্কেলের বিরুদ্ধে মিথ্যে মামলা দায়ের করা হয়েছে। আগামী বৃহস্পতিবার বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে।

সন্দেশখালির ঘটনা প্রকাশ্যে আসার পর থেকে মহিলাদের আন্দোলনের অন্যতম মুখ হয়ে উঠেছিলেন রেখা পাত্র, মাম্পি দাসরা। কিন্তু ভোটের মাঝে সন্দেশখালি নিয়ে একাধিক ভিডিও ভাইরাল হওয়ার পর চাপ বাড়ে বিজেপির। দ্য ওয়াল সেই ভিডিওগুলির সত্যতা যাচাই করেনি। সেইসব ভিডিওতে দাবি করা হয়েছে, সন্দেশখালির ঘটনা পুরোটাই সাজানো। পরে মিথ্যে মামলা তুলতে গেলে হুমকিও দেওয়া হয়েছে। এই অভিযোগের প্রেক্ষিতেই মাম্পিকে ডেকে পাঠিয়েছিল পুলিশ। 

বসিরহাট আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানিয়েছিলেন মাম্পি। কিন্তু সেই আর্জি খারিজ করে তাঁকে ৭ দিনের জন্য জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

এলাকায় পিয়ালি ওরফে মাম্পি একজন বিজেপি কর্মী বলেই পরিচিত। ইতিমধ্যেই ভিডিও বিতর্কে বিজেপির চাপ বাড়াতে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছে তৃণমূল কংগ্রেস। অভিযোগে তৃণমূল লিখেছিল, জাতীয় মহিলা কমিশনের প্রধান রেখা শর্মা সন্দেশখালিতে এসে সেখানকার মহিলাদের ভুল বুঝিয়ে সাদা কাগজে সই করিয়েছিলেন। যার সাহায্যে ‘ভুয়ো নির্যাতনের’ অভিযোগ দায়ের হয়। ওই কাজে রেখার সহযোগী ছিলেন পিয়ালিও, অভিযোগ তৃণমূলের


```