Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই, রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর! দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণ

পন্থের পাশে ভারতীয় বোর্ড, সবরকম সাহায্যের আশ্বাস ঋষভকে

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার ভোরে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েন ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্থ (Rishabh Pant Accident)। প্রাণে বাঁচলেও গুরুতর আহত অবস্থায় দেরাদুনের ম্যাক্স হাসপাতালে ভর্তি আছেন তিনি। ঋষভের এমন অবস্থায় তাঁর ও তাঁর পরিবারের পাশে সবর

পন্থের পাশে ভারতীয় বোর্ড, সবরকম সাহায্যের আশ্বাস ঋষভকে

শেষ আপডেট: 30 December 2022 07:47

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার ভোরে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েন ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্থ (Rishabh Pant Accident)। প্রাণে বাঁচলেও গুরুতর আহত অবস্থায় দেরাদুনের ম্যাক্স হাসপাতালে ভর্তি আছেন তিনি। ঋষভের এমন অবস্থায় তাঁর ও তাঁর পরিবারের পাশে সবরকম প্রয়োজনে পাশে থাকবে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI), এমনই জানালেন বিসিসিআইয়ের সচিব জয় শাহ (Jay Shah)।

জানা গেছে, শুক্রবার ভোররাতে দিল্লি থেকে উত্তরাখণ্ড যাওয়ার পথে রুরকির কাছে তাঁর গাড়ি একটি ডিভাইডারে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে গাড়িতে আগুন ধরে যায়। সেইসময় গাড়িতে একাই ছিলেন ভারতীয় উইকেটরক্ষক।

দুর্ঘটনাস্থল থেকে তড়িঘড়ি ঋষভকে হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেতেই ঋষভের পরিবার ও চিকিৎসকদের সঙ্গে কথা বলেন জয়। সেই কথা জানিয়ে তিনি বলেন, 'এখন তাঁর (পড়ুন ঋষভ পন্থ) শারীরিক অবস্থা স্থিতিশীল। আমরা ওঁর শারীরিক অবস্থা নজরে রাখছি। আমরা সবরকম প্রয়োজনীয় সাহায্য করব।'

https://twitter.com/JayShah/status/1608705043846565888

এই দুর্ঘটনা নিয়ে হরিদ্বারের এসএসপি অজয় সিং বলেন, 'পন্থ হরিদ্বারের মাংলুরের কাছে দুর্ঘটনায় পরে। শুক্রবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ এই দুর্ঘটনা ঘটে।'

হাসপাতাল সূত্রে খবর, পন্থের শরীরে পুড়ে যাওয়ার ক্ষত রয়েছে। পুলিশ জানিয়েছে, তাঁর অবস্থা আশঙ্কাজনক না হলেও, ভালই চোট রয়েছে।

ঋষভের মার্সিডিজ ডিভাইডারে লেগে জ্বলে গেল! ভয়াবহ ভিডিও দেখে শিউরে উঠছেন নেটিজেনরা


```